স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট বিশ্বের সবাই শান্ততে মুগ্ধ : হার্শা ভোগলে

শান্তর ওপর চোখ রাখতে বললেন হার্শা। ছবি: সংগৃহীত
শান্তর ওপর চোখ রাখতে বললেন হার্শা। ছবি: সংগৃহীত

আর মাত্র দুদিন পরেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের মহারণ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের। মাঠের খেলা শুরু হতে এখনো দেরি থাকলেও ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্লেষণ। বিশ্লেষকরা টুর্নামেন্টের ফেবারিট এবং টিমগুলো নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন। মন্তব্য আর বিশ্লেষণের এই তালিকায় আছেন ভারতের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় এই ধারাভাষ্যকার বাংলাদেশ ক্রিকেটের ভক্ত। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের হয়ে টিমগুলো বিশ্লেষণের সময় তার মুখে শোনা গেল বাংলাদেশের প্রশংসা। জানালেন সাকিব-মুশফিক ছাড়াও বাংলাদেশের ব্যাটার নাজমুল হোসেন শান্তর ওপর তার মুগ্ধতার কথা।

বেশ আগে থেকেই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের খেলা পছন্দ হার্শার। এবার জানালেন নতুন এক টাইগারে তার মুগ্ধতার কথা। সেই ক্রিকেটার হলেন নাজমুল হোসেন শান্ত। হার্শার মতে বাংলাদেশের এই ব্যাটার হতে পারেন বিশ্বকাপে টাইগারদের ভালো করার কারিগর, ‘ক্রিকেট–বিশ্বে সবাই শান্ততে (নাজমুলে) মুগ্ধ। ওপেনিংয়ে কিংবা তিনে খেলায় সে নিজের সামর্থ্য ধীরে ধীরে বাড়াচ্ছে। সে হঠাৎ করেই বড় হয়ে উঠেছে এমনটা কিন্তু নয়। বাংলাদেশে প্রতিভার ঝলক ঘটিয়ে অকালে ঝরে যাওয়া খেলোয়াড়দের মতো নয়, সে ধীরে ধীরে বড় কিছু হয়ে উঠেছে। মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ওপর থেকে সে চাপ কমাতে পারলে দলের জন্যই ভালো হবে।’

শান্ত ছাড়াও বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের কথাও আলাদা করে বলেন তিনি। মিরাজকে পরবর্তী সাকিব হিসেবেও মনে করেন হার্শা। বাংলাদেশের এই অলরাউন্ডার সম্পর্কে হার্শা বলেন, “টেস্টে আমি প্রথম তার (মিরাজের) বোলিং দেখেছি। সে টেস্টের জন্য যথাযথ অফ স্পিনার। এরপর বছরের পর বছর ধরে সাদা বলে তার পরিসংখ্যান দেখেছি, মাঝেমধ্যে সে ইনিংস উদ্বোধনও করে আবার অবিশ্বাস্য কিছু ইনিংসও খেলেছে। সাত–আটে থেকে ম্যাচ জেতানো কিংবা দলকে বিপদ থেকে সে উদ্ধার করতে পারে। আমার মনে হয়, মেহেদী হাসানের মধ্যে পরবর্তী সাকিব আল হাসান হওয়ার সব গুণাগুণই রয়েছে। আমি জানি না সে পারবে কি না, তবে মেহেদী হাসানকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই স্বস্তির।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X