স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এবার জিতবে, বিশ্বাস তামিমের

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের। এর দুদিন পর আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের আগে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাদ পড়েন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তবে টাইগার স্কোয়াডে না থাকলেও ঠিকই সাকিবদের শুভকামনা জানিয়েছেন তামিম।

বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি নিজস্ব অর্থায়নে একটি থিমসং প্রকাশ করেছে দেশের নামকরা ‘অর্থহীন’ ব্রান্ড। আর সেই গানটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শেয়ার দিয়ে বাংলাদেশ দলকে শুভকামনা জানান স্কোয়াডে না থাকা এই ড্যাসিং ওপেনার।

ফেসবুকে গানটি শেয়ার দিয়ে তামিম লিখেছেন, ‘সময় এসেছে, বাংলাদেশ এবার, পারবে তুমিও জিতে যেতে, আশা আছে সবার। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে এটা আমার বিশ্বাস। ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য।’

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে তামিম আরও লিখেছেন, ‘বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা।’

আগামীকাল থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই থাকার কথা ছিল তামিমের। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষে আচমকা ক্রিকেট থেকে অবসর নেন এই বাঁহাতি ওপেনার। এরপর প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক মাশরাফির অনুরোধে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরে আসেন। তবে দলের নেতৃত্ব ছেড়ে দেন। কিন্তু ইনজুরির কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ তামিমকে রাখেনি বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১০

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১১

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১২

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৫

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৬

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

১৭

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

১৮

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

১৯

শ্রমিক নেতা হত্যা / ফেসবুকে পোস্ট দিয়ে মামলা প্রত্যাহারের দাবি ২ আসামির

২০
X