স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত : সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আগামীকাল ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। দুদিন পর আফগানিস্তান ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। প্রতিযোগিতায় অংশ নিতে ভারত গেলেও কোনো ধরনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি টাইগাররা। তবে আইসিসির আয়োজিত ‘ক্যাপ্টেন্স মিট’-এ ভারত বিশ্বকাপ নিয়ে নিজেদের বিশ্বকাপ ভাবনা এবং লক্ষ্য জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (৪ অক্টোবর) আহমেদাবাদে বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে ‘ক্যাপ্টেন্স মিট’ নামক অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। সেখানেই বিশ্বকাপ নিয়ে নিজেদের লক্ষ্য ও ভাবনার কথা জানিয়েছেন অধিনায়করা।

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের সবথেকে বড় অর্জন কোয়ার্টার ফাইনাল। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছিল মাশরাফীর নেতৃত্বাধীন দলটি। আসন্ন ভারত বিশ্বকাপে আগের আসরগুলোর অর্জনকে ছড়িয়ে যেতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ক্যাপ্টেন মিটে সাকিব আল হাসান বলেন, ‘আমার কাছে মনে হয় বিশ্বকাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরের কথা বলি, খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো।’

বিশ্বকাপে নিজের ওপর কোনো চাপ আছে কিনা?- এমন প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘না একেবারেই চাপ নেই। আমার মনে হয় প্রেশার আমাকে ভালো করতে সবসময় অনুপ্রাণিত করেছে। তা ছাড়া ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখি না। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি। তা ছাড়া আমরা আগে যা করেছি, দেশের মানুষ তার চেয়েও বেশিকিছু প্রত্যাশা করছে।’

এবার নিয়ে পাঁচবার বিশ্বকাপে অংশ নিচ্ছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে আট ম্যাচে ৬০৬ রান করেন টাইগার অধিনায়ক। দুটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টারবয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১০

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১১

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১২

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৩

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৫

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৬

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৭

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৯

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

২০
X