স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৫২ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

টাইগারদের অনেক স্বপ্নের বিশ্বকাপ মিশন শুরু আজ

ধর্মশালায় ম্যাচের আগে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই আত্মবিশ্বাসী। ছবি: সংগৃহীত
ধর্মশালায় ম্যাচের আগে বাংলাদেশ-আফগানিস্তান দুই দলই আত্মবিশ্বাসী। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে পর্দা উঠেছে বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। ইতিমধ্যেই চারটি দল মাঠে নেমে গেলেও বাংলাদেশের কোটি দর্শকের জন্য বিশ্বকাপ শুরু হচ্ছে আজ বেলা ১১টায়, প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। নান্দনিক ধর্মশালার এই ম্যাচে নামার আগে কম বিতর্ক বয়ে যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের ওপর দিয়ে। তবুও বাংলাদেশের কোটি ভক্ত সমর্থকদের একটিই চাওয়া রশীদ-নবীদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু হোক সাকিব-লিটনদের মিশন।

ওয়ানডে ফরম্যাটের অতীত পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশ বেশ এগিয়ে আছে। বিশ্বকাপেও তাদের বিপক্ষে দুটি ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। সেই তুলনায় আফগানরা এবার শক্তি-সামর্থ্য নিয়েই মাঠে নামছে। তবে ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ, শেষ সময়ের প্রস্তুতি সেরেছে তারাও।

২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ শেষ করার পরই সাকিব বলেছিলেন, ভারত বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। সেরা চারে অন্তত খেলবেন তারা। এবার রাজ্যের বিতর্ক মাথায় নিয়ে ভারতযাত্রার আগেও অধিনায়ক অনুরূপ বার্তা দিয়ে গেছেন। গতকাল সংবাদ সম্মেলনে কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে আজ থেকে মিশন শুরু করবেন তারা। প্রতিপক্ষ আফগানিস্তান হওয়ায় প্রত্যাশাও উঁচুতে। তা তারা দেশের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও বিশ্বাসের ভিত একটুও নড়েনি। দ্বিপক্ষীয় সিরিজের পরের এশিয়া কাপে দারুণ একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের হারিয়ে সুপার ফোরে উন্নীত হয়েছিল দল। যে ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ছিল। ধর্মশালায় বিশ্বকাপ ম্যাচেও ওপেনিং জুটিতে মিরাজকে দেখলে অবাক হওয়ার কিছু নেই। তেমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন হাথুরুসিংহে। তবে এ ম্যাচে পরিস্থিতি একটু ভিন্ন। ওপেনার তানজিদ হাসান তামিম বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছেন। লিটন কুমার দাসও শ্রীলঙ্কার বিপক্ষে রান পেয়েছেন। নিয়মিত ওপেনিং জুটি ভালো খেলায় টিম ম্যানেজমেন্ট পড়েছে মধুর সমস্যায়। তাই সেরা একাদশ বেছে নিতে ম্যাচের সকাল পর্যন্ত অপেক্ষা করবেন কোচ।

তবে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে প্রথম বাধা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।

অন্যদিকে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী গতকাল জানিয়েছেন, ‘আমাদের নজর দিতে হবে নিজেদের শক্তি ও তাদের (বাংলাদেশের) দুর্বলতায়। গত ম্যাচে যা হয়েছে, আমাদের সেটা থেকে শিখতে হবে। তারা আমাদের চেয়ে ভালো ছিল। আমরা সেটি থেকে শিখব ও আগামীকাল (শনিবার) তা প্রয়োগের চেষ্টা করব। ইতিবাচক থাকার চেষ্টা করব আমরা। তাদের প্রতিটি খেলোয়াড়ের ব্যাপারেই পরিকল্পনা আছে। আমরা প্রতিটি খেলোয়াড়ের শক্তি ও দুর্বলতা জানি ভিডিওর মাধ্যমে।’

এই বিশ্বকাপে যে তিনটি ম্যাচ দিনের আলোয় খেলবে বাংলাদেশ, তার দুটি হবে ধর্মশালায় আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। ধর্মশালায় ম্যাচ খেলার জন্য সুবিধা হলো সহনীয় আবহাওয়া। পেস বোলারদের জন্য যেটা স্বস্তির। পিচ দেখার পর হাথুরুসিংহের আশা স্পোর্টিং উইকেট হবে। যেখানে বড় স্কোর হবে, ভালো করবেন বোলাররা। সেদিক থেকে ধারণা তিন পেসার ও তিন অলরাউন্ডার নিয়ে খেলবে বাংলাদেশ। এতে করে ব্যাটিং গভীরতা বাড়ার সঙ্গে বোলিং বিকল্পও থাকবে। অধিনায়ক সাকিবের জন্য বোলার পরিবর্তন করাও সহজ হবে তখন। তবে প্রতিপক্ষ আফগানিস্তানকে সহজ ভাবার কারণ নেই। বাংলাদেশের মতো তারাও সুপার লিগ থেকে বিশ্বকাপ খেলছে। টানা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে দলটির। বিশ্বকাপের মতো বড় মঞ্চে শুরুতে বাজিমাত করার স্বপ্ন আফগানরাও দেখেন। বিষয়গুলো মাথায় রেখে একাদশ সাজানো, গেম প্ল্যান দেওয়া ভালো। এই পরিকল্পনায় হাথুরুসিংহের সঙ্গে ভালোভাবে জড়িয়ে সাকিব। কারণ তিনিই থাকবেন মাঠের নেতৃত্বে। জয়-পরাজয়ের দায়-দায়িত্ব বর্তাবে তাঁর ওপর। তাই পেছনের বিতর্ক চাপা দিতে ভালো ক্রিকেট খেলে আফগানিস্তানকে হারাতে মরিয়া থাকবেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১০

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১১

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১২

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৩

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১৪

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১৫

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৬

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৭

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৮

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৯

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

২০
X