বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মশালায় স্পোর্টিং উইকেটের আশা হাথুরুর  

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

রাত পোহালেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের। প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। আগামীকাল শনিবার নয়নাভিরাম ধর্মশালায় বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে সাকিব-রশীদরা। তবে মুখোমুখি হওয়ার আগে ধর্মশালার উইকেট কেমন হবে এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আজ ধর্মশালায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচের কাছেও জানতে চাওয়া হলো বিশ্বকাপের এই সুন্দর স্টেডিয়ামের উইকেট সম্পর্কে।

অবশ্য সংবাদ সম্মেলনে সরাসরি তার কাছে উইকেট নিয়ে প্রশ্ন রাখা হয়নি। বর্ষীয়ান এই কোচের কাছে জানতে চাওয়া হয় ধর্মশালার উইকেটে আদর্শ একাদশ কেমন হতে পারে? হাথুরুসিংহে বেশ সোজাসাপটা উত্তর দিয়ে বলেন তার চাওয়ার কথা। তিনি বলেন, ওয়ানডে ক্রিকেটের জন্য এটা আদর্শ উইকেট। আমার মনে হয় ভালো উইকেট, যথেষ্ট ঘাস আছে। আমার ধারণা, স্পোর্টিং উইকেট হবে; বড় রানও হতে পারে। একাদশ কেমন হবে সেটা আমরা সকালে উইকেট দেখে নির্ধারণ করব। কারণ কিউরেটর বলেছে, উইকেটে আজ সে কিছু কাজ করবে যাতে উইকেট আরও ভালো হয়।

স্বাভাবিকভাবে উইকেটের কথা আসলে প্রশ্ন আসে কীভাবে বাংলাদেশ তার বোলারদের ব্যবহার করবে। এ প্রসঙ্গে হাথরুসিংহে বলেন, ‘সত্যি বলতে এটা নির্ভর করবে উইকেট কেমন হয় তার ওপর। খেলা কীভাবে এগোয় তার ওপরও। আমরা বোলারদের ট্যাকটিক্যালি ব্যবহার করব। খেলা শুরুর আগে আমাদের পরিকল্পনা সাজাতে হবে প্রতিপক্ষের একাদশ ও কন্ডিশন বিবেচনায় নিয়ে। পরে বিষয়টি অধিনায়কের ওপর। সে কীভাবে বোলিং সামর্থ্যের ব্যবহার করে।’

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে বেশ আশাবাদী হাথুরু। ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ দল। সেই দল থেকেও এবারের বিশ্বকাপে রয়েছে ৪ জন ক্রিকেটার, সেই খেলোয়াড়দের অবশ্য আলাদা করে এনার্জি দেখছেন টাইগারদের প্রধান কোচ।

হাথুরু বলেন, ‘আমার মনে হয় চার-পাঁচজন খেলোয়াড় ওই বিশ্বকাপ থেকে এসেছে। তারা অনেক ইতিবাচক। কারণ, তারা এর আগে এটা করেছে এবং তাদের মধ্যে সেই স্পৃহাটা আছে। আমি পুরো দল নিয়ে আশাবাদী। কারণ সবার জন্যই বিশ্বকাপ চার বছর পর পর আসে। এটা আইসিসি সবচেয়ে বড় টুর্নামেন্ট। আমরা সবাই ভালো করতে আশাবাদী এবং উপভোগ করতে চাই।’

এ ছাড়াও বাংলাদেশের সমর্থকদের নিয়েও কথা বলেন টাইগার কোচ। সমর্থকদের নয়নাভিরাম ধর্মশালা উপভোগের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘আমরা সব সময় সমর্থকদের সমর্থন উপভোগ করি। অনেকেই এখানে সমর্থন দিতে আসছে, এটা দারুণ জায়গা। এখানে যারা এসেছে তারা যথেষ্ট সৌভাগ্যবান। বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন ভেন্যু এটা। তারা এটাকে মিস করবে। যারা এসেছে তারা ভালো সময় কাটাবে বলে আমি আশাবাদী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১০

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১২

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৪

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৫

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৬

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৮

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৯

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

২০
X