স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

স্কিন ক্যান্সারে আক্রান্ত সাবেক তারকা ক্রিকেটারের আবেগঘন বার্তা

মাইকেল ক্লার্ক। ‍ছবি : সংগৃহীত
মাইকেল ক্লার্ক। ‍ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ত্বকের ক্যান্সারে আক্রান্ত অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেটার মাইকেল ক্লার্ক। নিয়মিত চিকিৎসা নেওয়ার পাশাপাশি অস্ত্রোপচারও করতে হয় তাকে। বুধবার (২৭ আগস্ট) ক্লার্কের আরেকটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বকের ক্যান্সারের বাস্তবতা তুলে ধরে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক এই অজি তারকা।

ইনস্টাগ্রামে নিজের ছবির পোস্ট করে ক্লার্ক লিখেন, ‘ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আমার নাক থেকে স্কিন ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে। সবাইকে বলতে চাই, আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করুন। প্রতিরোধই সর্বোত্তম সমাধান। নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই ছিল বড় বিষয়।’

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৭নিউজের দাবি, ক্লার্কের ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ সূর্যের সরাসরি আলো। অস্ট্রেলিয়ার হয়ে ১১৫টি টেস্ট এবং ২৪৫ ওয়ানডে খেলেছেন তিনি। এ ছাড়া ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি এবং বিভিন্ন পর্যায়ের ক্রিকেট ম্যাচেও ক্লার্ক ছিলেন নিয়মিত মুখ। ফলে, সূর্যের সরাসরি আলো বেশ ভালোভাবেই পড়েছিল তার মুখে।

উল্লেখ্য, ২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের লক্ষণ টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১৫ ‍সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তার অধিনায়কত্বে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পায় অজিরা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X