স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের জন্য টাইগারদের ৩৬৫ রানের লক্ষ্য দিল ইংলিশরা

মালানের শতকে ভর করে বিশাল সংগ্রহ ইংল্যান্ডের। ছবি : সংগৃহীত
মালানের শতকে ভর করে বিশাল সংগ্রহ ইংল্যান্ডের। ছবি : সংগৃহীত

ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তানকে অল্পতে আটকানো বাংলাদেশী বোলারদের এই ম্যাচে রীতিমতো কচুকাটা করে মালানের শতকে ভর করে বাংলাদেশকে ৩৬৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ৩৬৫ রান। জিততে হলে বাংলাদেশকে নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন মালান। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন মেহেদী।

হিমাচল প্রদেশের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে ভারত বিশ্বকাপের সপ্তম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ-ইংল্যান্ড। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের বোলিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারনেনি টাইগার বোলাররা। ওপেনিং থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তাদের মধ্যকার ১১৫ রানের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। বেয়ারস্টোকে ৫২ রানে আউট করে জুটি ভাঙেন সাকিব আল হাসান।

বেয়ারস্টোর পর মাঠে নামেন জো রুট একই সাথে বাড়ে দ্বিতীয় উইকেটের জন্য বাংলাদেশের অপেক্ষা। রুটকে নিয়ে টাইগার বোলারদের উপর চড়াও হন ইংরেজ ওপেনার মালান। প্রথম ফিফটিতে ৩৯ বল খরচ করেছিলেন মালান। এরপর রানের গতি কিছুটা কমিয়েছেন। তাতে পরের ৫০ রান তুলেছেন ৫২ বলে। সবমিলিয়ে ৯১ বলে তিন অঙ স্পর্শ করেন এই ওপেনার। অবশেষে মালানকে থামান মেহেদী। এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ১০৭ বলে করেছেন ১৪০ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। সেঞ্চুরির পর ১৬ বলে তিনি করেছেন ৪০ রান। রুটের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থেমেছে ১৫১ রানে।

উইকেটে এসেই আক্রমণাত্মক শুরু করেছিলেন জস বাটলার। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই এই উইকেটকিপার ব্যাটারকে ফেরালেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন বাটলার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ২০ রান।

এরপর এক ওভারেই শরীফুলের জোড়া উইকেট। শিকার জো রুট ও লিয়াম লিভিংস্টোন। স্টাম্প লাইন থেকে আড়াআড়ি তুলে মারতে গিয়ে খাড়া ওপরে তোলেন রুট। সময় পেয়ে কাজে লাগিয়েছেন মুশফিকুর রহিম, ভুল করেননি কোনো। রুট আউট ৮২ রানে। সর্বশেষ ১৫ বলে ছিল না বাউন্ডারি। সে চাপেই এল রুটের উইকেট এবং ঠিক পরের বলেই বোল্ড লিয়াম লিভিংস্টোনও! এবার সিমের ওপর আঙুল ঘুরিয়ে করেছিলেন। ডিফেন্ড করতে গিয়ে পুরো মিস করে গেছেন লিভিংস্টোন। গোল্ডেন ডাক তাঁর। হুট করেই ইংল্যান্ডের লাগাম টেনে ধরার ইঙ্গিত বাংলাদেশের। ২৯৬ রানে ২ উইকেট থেকে ৩০৫ রানে ৫ উইকেট।

এরপর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই হ্যারি ব্রুককে ফেরান মাহেদী। তারপর মাহেদীর শিকার হন স্যাম কুরান ও আদিল রশিদ। পরে শেষ ওভারে ক্রিস ওকসকে আউট করেন তাসকিন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। মাহেদীর চার উইকেট ছাড়াও শরীফুলের ৩টি আর সাকিব ও তাসকিন নেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১০

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১১

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১২

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৩

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৪

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৫

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৬

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১৭

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৮

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

১৯

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

২০
X