কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচে ১১ হাজার নিরাপত্তাকর্মী

রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান মহারণ। ক্রিকেটে দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এটা শুধু একটা ম্যাচ নয়, দুদেশের ঐতিহ্যর লড়াই। এ ম্যাচের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সংঘর্ষে জড়ানোর ঘটনাও আছে অনেক। আগামী ১৪ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর এই ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে আহমেদাবাদ। এই সময় নিয়োজিত থাকবেন ১১ হাজার নিরাপত্তাকর্মী।

আহামেদাবাদ পুলিশ ছাড়াও ভারতের র‌্যাপিড অ্যাকশন ও ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের কমান্ডোরা নিয়োজিত থাকবেন স্টেডিয়াম প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্বে। এ ছাড়া তিনটি হিট-টিম, অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও থাকবেন মাঠে।

চলতি মৌসুমের বিশ্বকাপে ভারত - পাকিস্তানের এ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামের টিকিটও শেষ অনেক আগেই। এবার ম্যাচ ডেতে নিরাপত্তা কেমন হবে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তার দায়িত্ব থাকবে গুজরাট পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি কমান্ডোর কাঁধে। ম্যাচের আগের দিনই স্টেডিয়ামসহ পুরো আহামেদাবাদ শহর ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে। আর ম্যাচ ডেতে স্টেডিয়াম প্রাঙ্গণজুড়ে নিয়োজিত থাকবে ১১ হাজার নিরাপত্তাকর্মী।

সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে কয়েক স্তরের। যেখানে চারজন সিনিয়র আইপিএস অফিসার ও ২১ জন ডেপুটি পুলিশ কমিশনার নেতৃত্ব দেবেন। এ ছাড়া তিনটি হিট টিম, একটি অ্যান্টি ড্রোন টিম ও বোম্ব স্কোয়াডের সদস্যরাও নিয়োজিত থাকবেন।

একে তো হাইভোল্টেজ ম্যাচ, আবার পর দিন গুজরাটের সবচেয়ে বড় উৎসব নবরাত্রি পূজা। তাই নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার।

আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএম মালিক বলেন, ‘গেল ২০ বছরে এমন কোনো হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী হয়নি গুজরাট। তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তায় যেন কোনো কমতি না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এদিকে, যে সমর্থকদের জন্য এতকিছু, নানা জটিলতায় তাদের অনেকেই যেতে পারছে না ভারতে। এখনও ভিসা পায়নি পাকিস্তানের অনেক সমর্থক। তবে, দ্রুত এ সমস্যা সমাধানের জন্য আইসিসি ও বিসিসিআইয়ের শরণাপন্ন হয়েছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল গাজীপুর-ঢাকা মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১১

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১২

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১৩

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

১৪

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

১৫

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

১৬

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

১৭

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

১৮

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১৯

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

২০
X