স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আহত অস্ট্রেলিয়া খুব বিপজ্জনক : ডি ভিলিয়ার্স

সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত
সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রানের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান সংগ্রহ পায় প্রোটিয়রা। প্রথম ম্যাচ জয়ের পর বেজায় আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা দল। দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে প্রোটিয়ারা। তবে এই ম্যাচের আগে টেম্বা বাভুমার দলকে সাবধানী বার্তা দিয়েছেন সাবেক প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লক্ষনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচ হেরে আত্মবিশ্বাসে বিরাট ধাক্কা খেয়েছে অজিরা।

আহত অস্ট্রেলিয়া যে ভয়ঙ্কর ম্যাচের আগে প্রোটিয়াদের সেটিই মনে করিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটের কলামে সাবেক এই প্রোটিয়া তারকা লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা খুব কঠিন হবে। অস্ট্রেলিয়ার বোলিং লাইন প্রোটিয়া ব্যাটারদের অনেক কঠিন পরীক্ষা নেবে। তবে আমি আত্মবিশ্বাসী যে, আমরা ভালো কিছু করতে পারব। বোলিং দিয়েই আমরা ম্যাচটা জিততে পারি।’

ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘ভারতের বিপক্ষে হারায় অজিদের আত্মবিশ্বাস তলানিতে রয়েছে। কিন্তু এই আহত অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক। তাদের চাপে রাখার জন্য দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া প্রোটিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই কাজটা আমরা ভালোভাবে করতে পরিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১০

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৩

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৪

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৫

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৬

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৮

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৯

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

২০
X