শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া 

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস করার দৃশ্য। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টস করার দৃশ্য। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মহারণ। এর আগে টস জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক প্যাট কামিন্স।

তুমুল প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ে নামার আগে একাদশে দুটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের জায়গায় ফিরেছেন মার্কাস স্টয়নিশ। আর উইকেটকিপার অ্যালেক্স ক্যারির পরিবর্তে একাদশে ঢুকেছেন জশ ইংলিশ। অন্যদিকে অজিদের বিপক্ষে সাজানো একাদশে একটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। কোয়েতজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন চায়নাম্যান শামসি।

বিশ্বকাপের মঞ্চে দুদলের লড়াইয়ে এগিয়ে রয়েছে অজিরা। মোট ৬ বারের দেখায় তিনটি ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া প্রোটিয়ারা দুইটি ম্যাচ জিতেছে। বাকি ম্যাচটি পরিত্যাক্ত হয়।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, মার্কাস স্টয়নিশ, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা ও মিচেল স্টার্ক।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ফান ডার ডুসেন, ডেভিড মিলার, এডেন মার্করাম, মার্কো জেনসেন, হেনরিখ ক্লাসেন, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও কেশভ মাহারাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২২ বছর পর গৌরনদী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের সঙ্গে যুদ্ধ ‘এখনো শেষ হয়নি’: নেতানিয়াহু  

সিলেট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফিরিয়ে দিল বিজিবি

১০

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

১১

বিপৎসীমার ওপরে মেঘনার পানি, প্লাবিত মনপুরার নিম্নাঞ্চল

১২

মনু নদীর প্রতিরক্ষা বাঁধ দিয়ে লোকালয়ে পানি

১৩

পাহাড়ি ঢলের পানিতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত

১৪

বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি

১৫

জাককানইবির ৭৫ কোটি টাকার বাজেটে কোন খাতে কত বরাদ্দ, জানালেন উপাচার্য

১৬

আত্রাই নদীর শহর রক্ষা বাঁধের ওয়াকওয়ে ধস, দুর্ভোগে স্থানীয়রা

১৭

টানা বর্ষণে তলিয়ে গেছে হাতিয়ার নিম্নাঞ্চল, নিরুপায় অর্ধলাখ মানুষ

১৮

৩৬ ঘণ্টার বৃষ্টিতে নাকাল বগুড়া

১৯

গভীর সংকটে ব্রাজিলের ফুটবল, সংস্কারের দাবি পেলেকন্যার

২০
X