স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, পরিসংখ্যান কী বলছে?

বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচে পরিসংখ্যান এগিয়ে রাখছে কিইউদের । ছবি : সংগৃহীত
বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচে পরিসংখ্যান এগিয়ে রাখছে কিইউদের । ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর পর ইংলিশদের কাছে বিশাল ব্যবধানে হারা টাইগাররা কিউইদের হারিয়ে জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর। অন্যদিকে নিউজিল্যান্ডও আসরে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়েরে এম চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় নিউজিল্যান্ডের মুখোমখি হবে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিযোগিতায় লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক দুদলের মধ্যে পরিসংখ্যানে কারা এগিয়ে রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থেকেই শুরু করবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড, যা ছিল ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে কিউইদের প্রথম ওয়ানডে সিরিজ জয়। ওয়ানডেতে এখন পর্যন্ত ৪১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এর মধ্যে নিউজিল্যান্ডের জয় ৩০টিতে, বাংলাদেশের ১০টিতে। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সাম্প্রতিক রেকর্ড এবং বর্তমান ফর্মের কারণে বিশ্বকাপের ম্যাচে স্পষ্টভাবেই ফেভারিট নিউজিল্যান্ড।

১৯৯৯ যাত্রা শুরুর পর ২০১১ আসর ছাড়া বিশ্বকাপের সব আসরেই নিউজিল্যান্ডের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপে পাঁচবারের দেখায় সবগুলোতেই হেরেছে টাইগাররা। ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারানোর ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউটের সুযোগ হাতছাড়া করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ম্যাচটি ২ উইকেটে হেরে যায় বাংলাদেশ। জীবন পেয়ে ৪০ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১০

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১১

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১২

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৩

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৪

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১৫

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১৬

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৭

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৮

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৯

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

২০
X