স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০১:২৪ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কিউইদের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আজকে কি একাদশে ফিরবেন মাহমুদউল্লাহ? ছবি: সংগৃহীত
আজকে কি একাদশে ফিরবেন মাহমুদউল্লাহ? ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা সাকিব বাহিনীকে ধর্মশালায় শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশদের কাছে বিশাল পরাজয়ে মাটিতে নামে। ইংলিশদের বিপক্ষে হেরে কিছুটা হলেও মানসিকভাবে পিছিয়ে গেছে টাইগাররা। তাই ঘুরে দাঁড়াতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

উইকেট আর কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। বৈশ্বিক টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ডের কারণে একাদশে ফেরানো হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। ২০১৫ সালের বিশ্বকাপ আর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে সেঞ্চুরি ইনিংস খেলেছেন তিনি। আরেকবার দেখিয়ে দিতে সুযোগের অপেক্ষায় আছেন মিডল অর্ডার এ ব্যাটার। টিম ম্যানেজমেন্ট মিডল অর্ডার এ ব্যাটারকে সে সুযোগ দেবে কিনা, জানা নেই। কারণ তিন পেসার নিয়ে খেলতে গেলে একাদশে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। গত দুই ম্যাচে পেস বোলাররা ব্রেকথ্রু দিতে না পারায় স্লো উইকেটে পেস ইউনিটেও ওলটপালট করে যেতে পারে।

এ ছাড়া চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ। এ ছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী/মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় সুখবর পেল আর্জেন্টিনা

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ট্রাইব্যুনালের

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

১০

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

১১

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১৩

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১৪

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৫

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৮

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৯

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

২০
X