স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকে ক্রিকেটের অনুমোদন দিল আইওসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেটসহ পাঁচটি খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

শুক্রবার (১৩ অক্টোবর) ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী সভায় ক্রিকেটকে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আইওসির সভাপতি টমাস বাখ।

২০২৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক। সেই আসরে ক্রিকেটসহ বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ ও লাকরোসকে অন্তর্ভুক্তির আবেদন জানায় ২০২৮ অলিম্পিকের আয়োজক কমিটি। তাদের প্রস্তাব মেনে টি-টোয়েন্টি ক্রিকেটসহ বাকি খেলাগুলোর অনুমোদন দেন আইওসি সভাপতি।

আর মাত্র একটি ধাপ অতিক্রম করলেই অলিম্পিকে ফিরবে ক্রিকেট। আগামী সোমবার মুম্বাইয়ে আইওসির সদস্যদের ভোটাভুটিতে ক্রিকেটসহ বাকি নতুন খেলাগুলোর অলিম্পিকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। সদস্য দেশগুলো অনুমোদন দিলে দীর্ঘ ১২৮ বছর পর ক্রিকেট ইভেন্ট ফিরবে অলিম্পিকের আসরে।

১৯০০ সালে প্যারিস অলিম্পিকে সর্বশেষ ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সেই আসরে ফ্রান্সকে ১৮৫ রানে হারিয়ে সোনা জিতেছিল গ্রেট ব্রিটেন। প্রতি দলে ১২ জন ক্রিকেটার খেলেছিলেন।

অলিম্পিক ক্রিকেটে নারী-পুরুষ বিভাগে মোট ছয়টি করে দল অংশ নিতে পারবে। একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি দল অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

ঢাকার মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি

চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ খুন: অভিযুক্ত অন্তরের লাশ নিতে চায়নি স্বজনরা

কিছু সমীকরণ মিললেই শেষ ৩২-এ খেলতে পারে ইরান

১০

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অনুষ্ঠানে সেতুমন্ত্রী / ডিজিটাল প্ল্যাটফর্মই এখন তথ্য গ্রহণের প্রধান মাধ্যম

১১

পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

১২

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৩

বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার

১৪

পাগলা মসজিদে চিঠি: বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে দেখতে চান ভক্ত

১৫

মেট্রোরেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

১৬

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

১৮

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

১৯

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

২০
X