স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা ইমাজিং দলের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে এক জয় ও হারে সিরিজ সমতা এনেছিল টাইগাররা। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল হাসান জয়ের দলকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল।

রোববার (২২ অক্টোবর) ডাম্বুলায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কা। শাহাদাত হোসেনের ৭৯ রানে ভর করে ২২৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩১.২ ওভারেই জয়ের বন্দবে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।

বাংলাদেশের দেওয়া ২২৪ রানের লক্ষ্য ৩১.২ ওভারে জিতে যায় শ্রীলঙ্কা। তবে শূন্য রানেই লঙ্কান ওপেনার সোহান ডি লিভেরাকে ফিরিয়ে দেন পেসার রিপন মণ্ডল। দ্বিতীয় উইকেট জুটিতে ৮১ রান যোগ করেন শেভন ড্যানিয়েল ও পবন রত্নায়েক। ১০ম ওভারে ২৭ রান করা ড্যানিয়েলকেও ফেরান টাইগার পেসার রিপন। তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে সহজ জয়ের কাছে পৌঁছে দেন রত্নায়েক ও নভোদ পারানাভিতানা। মাত্র ৫৬ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংস খেলেন রত্নায়েক। ৪৭ রান করেন পারানাভিতানা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রিপন মণ্ডল।

এর আগে টস হেরে ৫৭ রানের ওপেনিং জুটি গড়েন পারবেজ ইমন ও প্রীতম কুমার। এরপরই ছন্দপতন ঘটে টাইগার ব্যাটিং লাইন আপে। মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। মাহমুদুল হাসান জয় দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন। এ ছাড়া দুই ওপেনার ইমন ৩২ ও প্রীতম কুমার ৩৫ রানে আউট হন। ফলে ৩ ওভার বাকি থাকতেই ২২৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

১০

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১১

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১২

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১৩

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৪

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৫

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৭

কমলো এলপি গ্যাসের দাম

১৮

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৯

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

২০
X