স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ জয়

সিরিজ জয়ের ট্রফি হাতে আকবর আলী। ছবি : সংগৃহীত
সিরিজ জয়ের ট্রফি হাতে আকবর আলী। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে সিরিজ জয় দিয়েই শেষ করল বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ ও নির্ধারক ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় বাংলাদেশ। ফলে শেষ ওয়ানডেটি পরিণত হয় অলিখিত ফাইনালে। সেই চাপের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে প্রোটিয়াদের ১৯১ রানে আটকে রেখে জয় নিশ্চিত করে রাকিবুল-রাব্বিরা।

এর আগে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন করেন ২৬ রান। এরপর রায়ান রাফসান (১৯) ও আরিফুল ইসলামও যোগ করতে পারেননি বড় কিছু। ধুঁকতে থাকা ব্যাটিং লাইনআপে হাল ধরেন উইকেটকিপার ব্যাটার আকবর আলী। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৮ রান করলেও তিনিও ফিরে যান গুরুত্বপূর্ণ সময়ে।

১১৮ রানে ৮ উইকেট হারিয়ে যখন দিশেহারা অবস্থা দলের, তখন দৃঢ়তা দেখান মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। দুইজনের ব্যাটে আসে মূল্যবান ৮৪ রানের জুটি। অষ্টম উইকেট জুটিতে রাকিবুল ৪২ রান করেন, রাব্বি তুলে নেন দুর্দান্ত ফিফটি। তার ৫৮ রানের ইনিংসে ভর করেই ৫০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২২৫ রান

জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা শুরু থেকেই চাপে পড়ে যায় টাইগার স্পিন আক্রমণে। বাঁহাতি স্পিনার রাকিবুল ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। রাব্বি ও ওয়াসি নেওয়াজের ঘূর্ণিতে যোগ হয় দুটি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে তায়ান ভ্যান বোরেন সর্বোচ্চ ৪০ রান করলেও জয় এনে দিতে পারেননি। ৪৬.২ ওভারে ১৯১ রানে অলআউট হয় সফরকারীরা।

এই জয়ে সিরিজের ট্রফি নিজেদের করে নেয় বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও বোলিং পারফরম্যান্সে সিরিজে ফিরেছে তারা। রাব্বি ও রাকিবুলের অলরাউন্ড নৈপুণ্য ছিল জয় এনে দেওয়ার মূল চাবিকাঠি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১০

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১১

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১২

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৩

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৪

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৫

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৬

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৭

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৮

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৯

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

২০
X