স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ এএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের বিপক্ষে দুপুরে মাঠে নামছে টাইগাররা

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগাস্তিানকে হারিয়ে আসর শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে খেই হারিয়ে ফেলেছে টাইগাররা। টানা ৩ ম্যাচে জয়হীন রয়েছে সাকিব আল হাসানের দল। অন্যদিকে এবারের প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছড়ি ঘুড়াচ্ছে প্রোটিয়া বোলাররা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের মোকাবিলা করবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ভারতে চলমান বিশ্বকাপে আফগানদের হারিয়ে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে পরবর্তী ৩ ম্যাচে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষের সামনে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা। দলের এমন নাজুক অবস্থার মধ্যে আবার ইনজুরির কারণে প্রোটিয়াদের বিপক্ষে পেসার তাসকিনকে পাবে না বাংলাদেশ। তবে নিয়মিত অধিনায়ক সাকিব ফিরবেন মার্করামদের বিরুদ্ধে।

প্রোটিয়া ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম বলেন, ‘আগের ম্যাচের জয় আমাদের জন্য খুব ইতিবাচক বিষয়। কিন্তু পরের ম্যাচটি সম্পূর্ণ নতুন একটি ম্যাচ। তাছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। আর উপমহাদেশের কন্ডিশনে তারা আমাদের চেয়ে নিঃসন্দেহে বেশি সহায়তা পাবে। তাই এই ব্যাপারে আপনাকে যথেষ্ট শ্রদ্ধাশীল হতে হবে।’

ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৬টি ম্যাচ। চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদেরককে ২-১ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দল। এছাড়া ২০০৭ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে টাইগারদের। এবারের বিশ্বকাপেও পুনরাবৃত্তির ঘটাতে চাইবে সাকিবরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

নর্দান বিশ্ববিদ্যালয় ছাড়লেন শামীম

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার দেশে গাইবেন সঞ্জয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

চাকরি দিচ্ছে কারিতাস, বেতন ৫৫ হাজার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

জর্ডানের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা

ট্রাম্পের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১০

বানভাসিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাশেদ সীমান্ত

১১

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

১২

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

১৩

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

১৫

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

১৬

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৭

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১৮

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৯

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

২০
X