স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নিশ্চুপ ওয়াংখেড়েকে জাগিয়ে তুললেন শামি

উইলিয়ামসনের উইকেটের পর শামির উল্লাস। ছবি: সংগৃহীত
উইলিয়ামসনের উইকেটের পর শামির উল্লাস। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ আসরের শুরু থেকেই ম্যাচগুলোতে দর্শকের উপস্থিতি নিয়ে হতাশা ছিল আয়োজকদের। একমাত্র স্বাগতিক ভারত বাদে অন্য কোনো দলের ম্যাচে দর্শক উপস্থিতি ছিল গুটিকয়েক। আজকের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অবশ্য দর্শকের অভাব ছিল না। স্বাগতিক দলের খেলা বলে কথা। তবে বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে কিউইদের বিপক্ষে রেকর্ড ৩৯৭ রান করেও ভারতীয় দর্শকদের মনে ভয় ধরিয়ে দিচ্ছিলেন কেইন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ১৮১ রানের জুটি। অসম্ভব এক ম্যাচ বের করার স্বপ্ন দেখাতে থাকা দুই ব্যাটারের দাপটে নিশ্চুপ হয়ে গিয়েছিল পুরো ওয়াংখেড়ে। তবে এক ওভারেই নিশ্চুপ ওয়াংখেড়েকে জাগিয়ে তুললেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

ফাইনালে উঠার মিশনে ভারতের দেওয়া ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করে নিউজিল্যান্ড। শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তাতে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের হৈ-হুল্লোড় শুরু হয় পুরোদমে। দৃশ্যপট বদলে গেছে ৩০ ওভারের মধ্যে। ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে কিউই শিবির। তাতে নিশ্চুপ হয়ে পড়ে ওয়াংখেড়ের গ্যালারি।

নাটকের শুরু ইনিংসের ৩৩তম ওভারে। মিডউইকেটে সিঙ্গেল নিয়ে ৮৫ বলে সেঞ্চুরি করে অসম্ভব এক লক্ষ্য পূরণের স্বপ্ন দেখাতে থাকেন ড্যারিল মিচেল। ৩৯৮ রানের লক্ষ্য, নেমেছিলেন ৩৯ রানে ২ উইকেট পরে যাওয়ার পর। কিন্তু মিচেল খেলছেন পাল্টা আক্রমণের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু পরের বলেই শামির আঘাতে ভাঙে জুটি! তুলে মেরেছিলেন উইলিয়ামসন, ডিপ স্কয়ার লেগে ভুল করেননি সূর্যকুমার যাদব। উইলিয়ামসনের ক্যাচ ফেলেছিলেন শামি, তারই উইকেট এনে দিয়ে ভারতীয় ক্যাম্পে স্বস্তিও আনলেন শামিই। উইলিয়ামসন থামলেন ৭৩ বলে ৬৯ রানে, মিচেলের সঙ্গে তার জুটিতে আসে ১৮১ রান। বিশ্বকাপে এটি শামির ৫০তম উইকেট।

এর এক বল পরেই আবারও শামির আঘাত। শামির বল আছড়ে পড়েছে ল্যাথামের প্যাডে। আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ সময় নেননি আউট দিতে, ল্যাথামও রিভিউ করার প্রয়োজন বোধ করেননি। ওয়াংখেড়ে নিশ্চুপ ছিল বেশ কিছুক্ষণ, তাদের জাগিয়ে তুললেন শামি। ৩ বলের ব্যবধানে ফেরালেন নিউজিল্যান্ড অধিনায়ক ও সহঅধিনায়ককে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

রাতভর পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা, মিলবে যেদিন থেকে

ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ

অতিবৃষ্টি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন মহানবী (সা.)

জামিনে মুক্তির পর কারাফটকে যুবলীগ নেতা ফের গ্রেপ্তার

গণঅভ্যুত্থানের বছর না পেরোতেই কেন নেপালের ‘জেন-জি’ আবার রাজপথে?  

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, নেই মেসি

শীর্ষ মেধাবীদের বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা দিলেন ভূমিমন্ত্রীর পরিবার

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের মৃত্যুদণ্ড

১০

‘একতরফা চুক্তির দিন শেষ, যুক্তরাষ্ট্রকে এবার মূল্য পরিশোধ করতে হবে’

১১

পরিবেশ রক্ষায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী

১২

রামমূর্তি নির্মাণ করতে চাওয়া সেই হরিদাস ৪ দিনের রিমান্ডে

১৩

ডিজিটাল স্বাস্থ্যসেবায় দ্রুত এগিয়ে যাচ্ছে ‘অল সমাধান’

১৪

আলোচিত রিফাত হত্যায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

১৫

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

১৬

ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করে ডাকসুর অভিনব প্রতিবাদ

১৭

দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ছে সরকার: আইসিটিমন্ত্রী

১৮

কারা জিতবে বিশ্বকাপ, শেষ আটের পর জানাল সুপার কম্পিউটার

১৯

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

২০
X