স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সেঞ্চুরিতে জন্মদিন রাঙালেন কোহলি

সেঞ্চুরি হাঁকানোর পর বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
সেঞ্চুরি হাঁকানোর পর বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

৩৫তম জন্মদিনটা অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির ক্যারিয়ারে। এবারের জন্মদিন অন্যবারের থেকেও আলাদা ভারতীয় সুপারস্টারের কাছে। কারণ ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন কোহলি। সেই সঙ্গে ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরিকে ছুঁলেন বার্থডে বয় বিরাট।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ইনিংসের ৪৮তম ওভারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পা দেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনসে অনবদ্য ইনিংস খেললেন কোহলি। নিজের জন্মদিনে দুর্দান্ত শতক হাঁকিয়ে কোটি কোটি সমর্থককে রিটার্ন গিফট দিলেন সাবেক ভারত অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষে ৫টি চারের সাহায্যে ৬৭ বলে ফিফটি পূর্ণ করেন বিরাট। শেষ পর্যন্ত ইনিংসের ৪৮তম ওভারে মাহেন্দ্রক্ষণে পৌঁছান এই ৩৫ বছর বয়সী তারকা। ১১৯ বলে ১০টি চারের সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কোহলি।

৪৯তম সেঞ্চুরি দিয়ে স্বদেশী মাস্টার ব্লাস্টার শচীনকে ছুলেন কোহলি। আর মাত্র একটি শতক হাঁকালে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৫০টি সেঞ্চুরির রেকর্ড গড়বেন সাবেক ভারতীয় অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১০

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১১

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১২

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৩

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৪

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৫

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৬

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৮

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৯

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

২০
X