স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শামির জোড়া আঘাতের পর উইলিয়ামসনের প্রতিরোধ

রাচিনকে ফেরানোর পর ভারত দলের উল্লাস। ছবি: সংগৃহীত
রাচিনকে ফেরানোর পর ভারত দলের উল্লাস। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও আগের বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ব্যাটিং সহায়ক পিচে টস জিতে ব্যাটিং নিয়ে বিরাট কোহলির রেকর্ড ৫০তম শতকে রানের পাহাড়ে চড়ে কিউইদের ৩৯৭ রানের বড় লক্ষ্য দেয় মেন ইন ব্লুরা আর রেকর্ড এই তাড়ায় শুরুতেই ইন্ডিয়ান পেস বোলিংয়ের তুরুপের তাস মোহাম্মদ শামির আগুন বোলিংয়ে দুই ওপেনারকে হারিয়েছে ব্লাক ক্যাপসরা।

৩৯৮ রানের রেকর্ড তাড়ায় কিউইদের শুরুটা যে খারাপ হয়েছে তা বলা যাবে না। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে কম খরুচে বোলার জাসপ্রীত বুমরাহকে দুই চার মেরে ইনিংস শুরু করেছিল নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। উড়ন্ত শুরু না হলেও ৫ ওভারে ৩০ রান ঠিক খারাপ বলা যাবে না।

কিউই ওপেনাররা স্বাচ্ছন্দে বুমরাহ-সিরাজকে খেলার কারণেই হয়তো ভারত অধিনায়ক রোহিত শর্মা বোলিংয়ে নিয়ে আসেন নিজের তুরুপের তাস মোহাম্মদ শামিকে। এই বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা শামি এই দিনও হতাশ করেননি রোহিতকে। বোলিং এসে প্রথম বলেই ফিরিয়েছেন কনওয়েকে। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন কনওয়ে। এর আগেও এমন করেছেন, তবে বল বেরিয়ে গেছে বলে বিপদ ঘটেনি। এবার শামির বলটি ধরে রেখেছে লাইন, পা না নড়িয়ে খেলার মাশুল দিতে হয়েছে কনওয়েকে। উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল।

যদি সবাই ভেবে থাকে মোহাম্মদ শামির স্বপ্নযাত্রা সেখানে থামবে তবে তা ছিল ভুল ধারণা। বিশ্বকাপ সেমিফাইনালে এসে নিজের প্রথম ২ ওভারেই ২ উইকেট নিলেন এই পেসার। কনওয়ের পর এবার তার শিকার রাচিন রবীন্দ্র। প্রথম ২১ বলে ১৩ রান করেছিলেন রবীন্দ্র, ২২তম বলে ফিরে যেতে হলো তাকে। আবারও দারুণ সিম পজিশনের বল, রবীন্দ্র খোঁচা দেন তাতে। বাকি কাজটি সেরেছেন রাহুল। ৩০ রানে ০ উইকেট থেকে ৩৯ রানের মধ্যেই কিউইদের দুই উইকেট গায়েব।

অবশ্য রাচিনের আউটের পর মিচেলকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা চালাচ্ছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুই জনের মধ্যে ইতিমধ্যেই ৫০ রানের পার্টনারশিপ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১০

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১১

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১২

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৩

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৪

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৫

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৮

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

১৯

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

২০
X