স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির রেকর্ড শতকে ভারতের রানের পাহাড়

বিরাট কোহলি । ছবি : সংগৃহীত
বিরাট কোহলি । ছবি : সংগৃহীত

মুম্বাইয়ে ওয়াংখেড়েতে আজকের ম্যাচটি ছিল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। তবে মিল শুধু এতটুকুই। চলমান আসরে উড়তে থাকা ভারতের সামনে অসহায় আত্মসমর্পন করেছে নিউজিল্যান্ডের বোলাররা। প্রতিযোগিতায় সেমিফাইনালে সর্বোচ্চ রান সংগ্রহের নতুন ইতিহাস গড়ছে ভারত। বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে নিউজল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে রোহিত বাহিনী।

বুধবার (১৫ নভেম্বর) ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাহাড়সম ৩৯৭ রান সংগ্রহ করেছে ভারত। বিরাট কোহলি ১১৭ এবং শ্রেয়াস আইয়ার ১০৫ রানের ইনিংস খেলেন।

মুম্বাইয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। নবম ওভারে ৪টি চার ও ছক্কায় ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারত অধিনায়ক। বিরাট কোহলির সঙ্গে দারুণ ব্যাটিং করতে ছিলেন আরেক ওপেনার গিল। কিন্তু হাফ সেঞ্চুরি পূরণের পর অসুস্থ্য হয়ে মাঠ ছাড়েন ওয়ানডের এক নম্বর ব্যাটার। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৭৯ রানের ক্যামিও উপহার দেন গিল। ১৬৪ রানে গিল মাঠ ছাড়লে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন আইয়ার-কোহলি। ৪৪তম ওভারে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে শতক তুলে ১১৭ রানে আউট হন কোহলি। এদিন তিনি শচীন টেন্ডুলকারকে টপকে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ড গড়েন। নেদারল্যান্ডসের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ঝোড়ে সেঞ্চুরির দেখা পান আইয়ার। মাত্র ৬৭ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌচ্ছান ডানহাতি এই ব্যাটার। ১০৫ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন আইয়ার।

শেষ পর্যন্ত লোকেশ রাহুলের ২০ বলে ৩৯ ও পুনরায় মাঠে নাম গিলের ৮০ রানের অপরাজিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানে থামে ভারত। টিম সাউদি ১০ ওভারে ১০০ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১০

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১১

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১২

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৩

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৪

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৫

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৬

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১৭

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১৮

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৯

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

২০
X