স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনকে বিয়ে করা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি মাঠের ভেতরে যতবার আলোচনায় এসেছেন তার দুর্দান্ত বোলিং দিয়ে, মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনও ততটাই শিরোনাম কুড়িয়েছে। ২০২৩ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে দেশকে গর্বিত করেছিলেন তিনি। কিন্তু চোট-আঘাতের কারণে সাম্প্রতিক সময়ে ক্রিকেট থেকে দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের ঝড় তাকে বারবার আলোচনায় নিয়ে আসছে। এবার সেই ঝড় নিয়েই মুখ খুললেন শামি নিজেই।

সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান আপ কি আদালত-এ হাজির হয়ে নিজের বিবাহিত জীবন ও চলমান ডিভোর্স মামলা নিয়ে অকপটভাবে কথা বলেন শামি। তিনি স্বীকার করেন, জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন বিয়ের মাধ্যমে। শামির ভাষায়, ‘জীবন অনেক কিছু শেখায়। আমি মানছি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কাউকে দোষ দিচ্ছি না, এটা আমার নিয়তি ছিল।’

শামি আরও বলেন, জাতীয় দলের হয়ে খেলার সময় এ ধরনের ব্যক্তিগত সমস্যা কীভাবে মানসিক চাপ বাড়িয়েছে।

‘খুব কঠিন ছিল। বারবার কষ্ট দিত। দেশের হয়ে খেলতে গিয়ে একদিকে মাঠের পারফরম্যান্স, অন্যদিকে বাড়ির সমস্যার কথা মাথায় রাখতে হতো। এতে প্রচণ্ড চাপ তৈরি হতো।’

২০১৪ সালে শামি বিয়ে করেন হাসিন জাহানকে। কিন্তু চার বছরের মাথায় সম্পর্ক ভেঙে যায়। হাসিন শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, সহিংসতা, পরকীয়া, যৌতুকের দাবিসহ একাধিক গুরুতর অভিযোগ তোলেন। সেই সময় ভীষণ ভেঙে পড়েছিলেন শামি, এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে তারা আলাদা থাকলেও আনুষ্ঠানিকভাবে ডিভোর্স এখনও হয়নি। আদালতের নির্দেশে শামিকে মাসিক এক লাখ টাকা ভরণপোষণ দেওয়ার কথাও প্রকাশিত হয়েছে।

হাসিন জাহানের ব্যক্তিগত জীবনের ইতিহাস নিয়েও বিতর্ক কম নয়। প্রথম স্বামী শেখ সাইফুদ্দিনের সঙ্গে তার দুটি কন্যা রয়েছে। সাইফুদ্দিন সম্প্রতি গণমাধ্যমে জানান, তিনি চান শামি ও হাসিন আবার একত্রিত হয়ে সমস্যার সমাধান করুন। তবে অতীতে হাসিনের পড়াশোনা ও স্বাধীনতার ইচ্ছাকে পরিবার না মেনে নেওয়ায় তাদের দাম্পত্য ভেঙে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

১০

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

১১

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১২

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

১৩

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১৪

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১৫

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৬

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৭

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৮

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

১৯

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

২০
X