স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বলিউড তারকায় ভরপুর আহমেদাবাদের গ্যালারি  

বিশ্বকাপের ফাইনাল মঞ্চে বলিউড তারকারা। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের ফাইনাল মঞ্চে বলিউড তারকারা। ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরেরে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে লড়ছে স্বাগতিক ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লাখ ৩২ হাজার দর্শক সরাসরি উপভোগ করছে রোহিত-কোহলিদের বিশ্বসেরা হওয়ার লড়াই। যেহেতু ভারত খেলছে তাই স্বাভাবিকভাবেই মাঠে ভারতের তারকাদের উপস্থিতি থাকবেই। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে সেই দৃশ্যই দেখা গেল। রোহিত-কোহলিদের ব্যাটিং দেখতে শাহরুখ খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, আনুশকা শর্মা ও অনিল কাপুরের মতো তারকাদের দেখা গেছে গ্যালারিতে।

এবার পুরো বিশ্বকাপজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে সবসময় উৎসাহ দিয়ে গেছেন স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা। সেমিফাইনালে রেকর্ড ৫০ শতক করার পর মাঠে দাঁড়িয়ে স্ত্রীর উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন কোহলি। আজ ফাইনালেও কোহলি ও ভারতকে সমর্থন দিতে আহমেদাবাদের গ্যালারিতে এসেছেন বিখ্যাত এই অভিনেত্রী। আনুশকার সঙ্গে ছিলেন তার মা।

নীল–সাদা জামা ও সাদা ফ্রেমের সানগ্লাস পরা আনুশকার স্টেডিয়ামে আসার ভিডিও প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম। পরে গ্যালারিতে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গেছে তাকে। এ সময় আনুশকার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের স্ত্রী অভিনেত্রী আথিয়া শেঠিকেও। এ সময় তাদের সঙ্গে ছিলেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ এবং রবীন্দ্র জাদেজার রাজনীতিবিদ স্ত্রী রিভাদা জাদেজাও উপস্থিত ছিলেন।

সাদা–নীল জামা ও কালো সানগ্লাস চোখে দিয়ে খেলা দেখতে এসেছিলেন বলিউডের সবচেয়ে বড় নাম শাহরুখও। গ্যালারিতে তাকে বিসিসিআই সভাপতি জয় শাহর পাশে বসতে দেখা গেছে। ভারতের জার্সি পরে গ্যালারিতে এসেছেন ভারতের তারকা অভিনেত্রী দীপিকাও। বাবাকে নিয়ে স্টেডিয়ামে প্রবেশের সময় দীপিকা।

এ সময় দীপিকার সঙ্গে ছিলেন তাঁর বাবা প্রকাশ পাডুকোনও। স্ত্রীর সঙ্গে নয়, আলাদাভাবে মাঠে এসেছেন বলিউড তারকা রণবীর। একসঙ্গে মাঠে না এলেও গ্যালারিতে পাশাপাশিই বসেছেন এই তারকা দম্পতি। এদিন গ্যালারিতে অনিল কাপুর ও দাগুবাতি ভেঙ্কেটেশসহ আরও অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন।

ফাইনালে প্রীতম চক্রবর্তীসহ বলিউডের অন্য সংগীত তারকাদের পারফরম্যান্স দেখা যাবে প্রথম ইনিংসের পর, ম্যাচের বিরতিতে। এ সময় প্রীতম ছাড়া পারফর্ম করতে দেখা যাবে জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশা সিং ও তুষার যোশীকে। বিসিসিআইয়ের সূচিতে না থাকলেও ভারতীয় এক সংবাদমাধ্যম ৫০০ জন নৃত্যশিল্পীর নাচ পরিবেশন করার কথাও জানিয়েছে। ফাইনালের আয়োজন অবশ্য এতটুকুতেই শেষ হচ্ছে না। দ্বিতীয় ইনিংসের পানি পানের বিরতিতে লেজার এবং লাইট শোর আয়োজন রেখেছে বিসিসিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চউকের ফাইলবন্দি দুর্নীতি, ইলিয়াসের ‘আলাদিনের চেরাগ’

রাজধানীর ফ্ল্যাটে মিলল পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ

লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানাল ইরান

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসে ভাঙচুর ফুটবলপ্রেমীদের

রূপগঞ্জে জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সরকারি অনুদান প্রদান

আনোয়ার ইস্পাতের আয়োজনে রুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

‘আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে’

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

১০

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

১১

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

১২

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

১৩

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

১৪

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

১৬

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

১৭

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১৮

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১৯

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

২০
X