স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সর্বোচ্চ রান কোহলির

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ১৩তম আসরের মাঠের লড়াই শেষ। রান বন্যার এই আসরে ১০ দলের ক্রিকেটাররা লড়েছেন ব্যক্তিগত সাফল্যের জন্যও। তবে এ দৌড়ে এগিয়ে স্বাগতিক ভারতীয়রা। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা পাঁচজনের দুইজনই ভারতের।

এই তালিকার সবার উপরে আছেন ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপের ফাইনালে অর্ধশতক ও সেমিফাইনালে শতক করা ডানহাতি এই ব্যাটার খেলেছেন ১১ ম্যাচ। সর্বোচ্চ ৯৫.৬২ গড়ে করেছেন ৭৬৫ রান। ৩ শতক ও ৬ অর্ধশতকে এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। এর আগে রেকর্ডটি ছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। কোহলির চেয়ে ১৬৮ রান কম করে এই তালিকার দ্বিতীয়তে আছেন আরেক ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। ১১ ইনিংসে ভারতীয় অধিনায়কের সংগ্রহ ৫৯৭ রান। ১ শতক ও ৩ অর্ধশতকে ডানহাতি এই ব্যাটারের ব্যাটিং গড় ৫৪.২৭ রান। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ১০ ম্যাচে ৫৯৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার তৃতীয় আছেন তিনি। বিশ্বকাপে সর্বোচ্চ ৪ শতক করা এই উইকেটকিপার-ব্যাটারের গড় রান ৫৯.৪০। বিশ্বকাপে ব্যক্তিগত ১৭৪ রানের ইনিংস খেলেন তিনি।

প্রথমবার বিশ্বকাপ খেলতে এতে তারকা তকমা পেয়েছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রা। ৫৭৮ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চতুর্থ নম্বরে থাকা বাঁহাতি এই অলরাউন্ডার। ভারত বিশ্বকাপে ৩টি শতকের সঙ্গে দুই অর্ধশতক করেন কিউই এই ব্যাটার।

তালিকার পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের আরেক ব্যাটার ড্যারিল মিচেল। ৬৯ গড়ে ১০ ম্যাচে ৫৫২ রান করেন তিনি। দুইটি করে শতক ও অর্ধশতক করেন ডানহাতি এই ব্যাটার। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৩৪ রানের ইনিংসটি সর্বোচ্চ সংগ্রহ তার।

বিশ্বকাপের ফাইনালে খেললেও সেরা পাঁচে জায়গা করে নিতে পারেনি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার। তবে ১১ ম্যাচে ৫৩৫ রান করে এই তালিকার ৬ নম্বরে আছেন এই অজি ওপেনার। বিশ্বকাপে দুটি শতকের সঙ্গে দুটি অর্ধশতক করেন বাঁহাতি এই ব্যাটার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X