স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াকারের ৩৩ বছরের রেকর্ডে হাসারঙ্গার ভাগ

টানা তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত
টানা তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন হাসারাঙ্গা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সময় কাটছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার। লঙ্কান এই লেগ স্পিনারের ঘূর্ণিতে দাঁড়াতেই পারছে না বিপক্ষ দলের ব্যাটাররা। টানা তিন ম্যাচে ৫ উইকেট তুলে নিয়ে ওয়াকার ইউনিসের ৩৩ বছরের পুরোনো রেকর্ড স্পর্শ করেছেন লঙ্কান স্পিনার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিপক্ষেও শিকার করে ছিলেন পাঁচটি করে উইকেট। ফলে টানা তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন হাসারাঙ্গা।

এর আগে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াকার ইউনিস। ৩৩ বছর আগে প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন ম্যাচে পাঁচ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়েছিলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। এর পাঁচ দিন পর উইন্ডিজের বিপক্ষে আবারও শিকার করেন ৫ উইকেট।

রোববারের আগে ব্যাট করে ৩২৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৯২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। টানা তৃতীয় হারে বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূসর হয়ে গেল আইরিশদের। অন্যদিকে টানা তিন জয়ে ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X