স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ইস্যুতে আইসিসির কাছে পাকিস্তানের ক্ষতিপূরণ দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি। এশিয়া কাপের পর ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও বাবর-রিজওয়ানদের দেশে খেলতে যেতে অস্বীকৃতি জানাতে পারে ভারত। আর এমন শঙ্কায় আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটরে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সোমবার (২৭ নভেম্বর) পিসিবির একটি বিশ্বস্ত সূত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় ভারতের আপত্তি থাকলে আইসিসিকে স্বাধীন নিরাপত্তা সংস্থা গঠন করার প্রস্তাব দিয়েছে পিসিবি।

২০১৫ সালে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। এরপর একে একে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলগুলো সফর করেছে দেশটিতে। তবে এতকিছুর মাঝেও পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় ভারত। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও অনুষ্ঠিত হবে বাবর আজমদের দেশে।

পিসিবির আশঙ্কা সেই টুর্নামেন্টেও পাকিস্তানে গিয়ে অংশগ্রহণ করতে আপত্তি জানাতে পারে ভারত। তবে এবার অনেক আগে থেকেই সতর্ক অবস্থানে পাকিস্তান। বিসিসিআই যদি চ্যাম্পিয়নস ট্রফিতে দল না পাঠায়, তাহলে পিসিবিকে ক্ষতিপূরণ দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসিকে।

পিসিবির সূত্রে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব দিলেও সেই চুক্তি সই করেনি আইসিসি। কিন্তু বিশ্বকাপ শেষের পর দ্রুতই চুক্তি সই করিয়ে নিতে চাইছে পাকিস্তান। সেই উদ্দেশে আইসিসির প্রধান নির্বাহীর সঙ্গে দেখা করেছেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ ও সিইও সালমান নাসির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরা হবিগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

‘পর্দায় এমন অভিনয় করা আমিই প্রথম নই’

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

প্রথমবার ‘কামিকাজে ড্রোন বোট’ দিয়ে ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

এদের খুঁটির জোর কোথায়? / চট্টগ্রামের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদলীয় নেতার

ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের

১০

খোয়াই বাঁধ ভেঙে তছনছ ৩০ গ্রাম, বালুখেকোদের বিরুদ্ধে মামলা

১১

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরি কত?

১২

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

১৩

এবার ইরানের পিক্যাক্স মাউন্টেনে হামলার হুমকি ট্রাম্পের

১৪

বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

১৫

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

১৬

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৭

জাপানে রীতিমতো বিধ্বস্ত রণবীরের ‘ধুরন্ধর ২’

১৮

বিশ্লেষণ / কীভাবে পারমাণবিক কর্মসূচির বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠল হরমুজ প্রণালি

১৯

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

২০
X