ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিয়ে অধিনায়ক তামিমের ভাবনা 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

অবশেষে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশ দলের মিশন শুরু হবে ৭ অক্টোবর যেখানে টাইগারদের প্রতিপক্ষ রশীদ খানের আফগানিস্তান।

গ্রুপপর্বে বাংলাদেশ ৯টি ম্যাচ খেলবে। আর এই ম্যাচ এবং আসর নিয়ে আইসিসি ওয়েবসাইটের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের এই ওপেনারের মতে, বিশ্বকাপের যে ফরম্যাট, তাতে একটুও স্বস্তির জায়গা নেই।

২০১৯ বিশ্বকাপের মতো এবারও প্রাথমিক পর্বে প্রতিটি দল প্রত্যেকের সঙ্গে খেলবে। তামিমের মতে, টুর্নামেন্টের যে ফরম্যাট, তাতে একটুও স্বস্তিতে থাকার সুযোগ নেই। প্রতিটি দলেরই কঠিন এবং সহজ ম্যাচ বলে কিছু নেই।’

তামিম নিজের ১৬ বছরের ওয়ানডে ক্যারিয়ারে অভিজ্ঞতা থেকে বলেন, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’

বাংলাদেশ অধিনায়ক তার দল নিয়ে আশাবাদী এটি জানিয়ে বলেন, ‘যে দলটি নিয়ে আমরা বিশ্বকাপে যাব তাদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা দুর্দান্ত পারফর্ম করছি এবং বিশ্বকাপ বাছাইয়ে (ওয়ানডে সুপার লিগ) আমরা অন্যতম সেরা দল ছিলাম। অভিজ্ঞতা ও প্রতিভার মিশ্রণে আমরা ভালো একটি দল, কন্ডিশনও আমাদের পরিচিত।’

বিশ্বকাপে ভারতের ক্রিকেটপ্রেমীদের সমর্থন আশা করছেন তামিম, ‘ভারতে খেলা সবসময়ই উপভোগ্য। দুর্দান্ত দর্শক ও দারুণ সব স্টেডিয়াম। সেখানকার ক্রিকেটপ্রেমীদেরও খেলাটি নিয়ে জানাশোনা ভালো। আমরা যখনই সেখানে গিয়েছি, দারুণ সমর্থন পেয়েছি। আমার বিশ্বাস এবারও পাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X