স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:৫৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ১০৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে টেস্টে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের অপরাজিত ৪২ রান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ৩৭ রানে প্রথম সেশনে ২ উইকেটে ১০৪ রান তুলেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। ওপেনার জাকির হাসানকে ১২ ও নাজমুল শান্ত ৩৭ রানে সাজঘরে ফিরেছেন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। ইনিংস উদ্বেধন করতে নেমে ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের ১৩তম ওভারে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে ফেরেন জাকির। ৪১ বলে ১২ রান করেন এই ওপেনার। ওয়ানডাউনে ব্যাটিং করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে শুরু করেন বাংলাদেশ অধিনায়ক।

নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেলের ওপর চড়াও হন শান্ত। এই কিউই স্পিনারকে তিনটি ছক্কায় গ্যালারিতে আছড়ে ফেলেন বাঁহাতি এই ব্যাটার। আরেক কিউই স্পিনার গ্লেন ফিলিপসকে ‘ছক্কা’ মারতে গিয়েই লেগ অনে কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে ২ চার ও ৩ ছকায় ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক।

ওপেনার মাহমুদুল হাসান জয় ৭ চারের সাহায্যে ৪২ রানে অপরাজিত আছেন। এ ছাড়া মমিনুল হক ৩ রানে ক্রিজে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X