স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিককে হারিয়ে চাপে বাংলাদেশ

উইকেট শিকারের পর নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর নিউজিল্যান্ডের উল্লাস। ছবি : সংগৃহীত

সিলেটে নতুন দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। অভিষিক্ত শাহাদাত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। তবে ফিফটি তুলে নেওয়া অভিজ্ঞ মুশফিককে হারিয়ে বড় লিড নেওয়ার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।

সিলেট টেস্টে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে এগিয়ে থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই শান্তকে সাজঘরে ফেরান কিউই অধিনায়ক সাউদি। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি পাওয়া টাইগার অধিনায়ক ১০৫ রানে আউট হন। অভিষিক্ত শাহাদাতও ৪টি চারের মারে ১৯ বলে ১৮ রানে আউট হন।

দলীয় ২৭৮ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে মুশফিককে হারায় বাংলাদেশ। এই অভিজ্ঞ ব্যাটারকে হারিয়ে বড় লিডে নেওয়ার পথ কিছুটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য। ক্যারিয়ারের ২৭তম ফিফটি পূরণ করে এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর হয়ে আউট হন মিস্টার ডিপেন্ডবল।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান। ক্রিজে অপরাজিত আছেন মিরাজ ১৬ ও সোহান ৮ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১০

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১১

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১২

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৩

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৪

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৫

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

১৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

১৮

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

১৯

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

২০
X