স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

শান্তর শতকে চালকের আসনে বাংলাদেশ

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। সফরকারী কিউইদের চেয়ে ২০৫ রানে এগিয়ে রয়েছে টাইগাররা। তিন উইকেটে ২১২ তুলে তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১২ সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

প্রথম টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ড চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। ২৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয় ধুকতে থাকে স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হককে নিয়ে ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন শান্ত। তাদের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ব্যাক্তিগত ৪০ রানের মাথায় রান আউটে কাটা পড়েন মমিনুল হক।

চতুর্থ উইকেটে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে অপরাজিত ৯৬ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক তুলে নেন নাজমুল শান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান এই্ বাঁহাতি ব্যাটার। ১৯২ বলের মোকাবিলায় ৯টি চারের সাহায্যে সেঞ্চুরি পূরণ করেন শান্ত।

তৃতীয় দিন শেষে হাতে ৭ উইকেট রেখে ২০৫ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামীকাল ১০৪ রানে শান্ত ও ৪৩ রান নিয়ে ব্যাটিং করতে নামবেন মুশফিকুর রহিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১০

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১১

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১২

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৩

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৪

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১৫

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৬

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৭

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৮

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৯

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

২০
X