স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের লিড ৩০০ ছাড়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে ২০৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে বড় লিড নেওয়ার মঞ্চটা প্রস্তুতই ছিল টাইগারদের জন্য। তবে নিউজিল্যান্ডের বোলারদের কল্যাণে লিডটা খুব বেশি বাড়াতে পারেনি স্বাগতিকরা। প্রথম সেশন শেষে ৭ উইকেটে ৩০৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড ৩০১ রান।

সিলেটে চতুর্থ দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৩২ ও নাঈম হাসান ৩ রানে অপরাজিত আছেন।

নাজমুল হোসেন শান্তকে হারানোর মধ্য দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু হয় বাংলাদেশের। ১০৪ রানে অপরাজিত থাকা টাইগার অধিনায়ক দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান। আগের দিনের সঙ্গে আজ মাত্র ১ রান যোগ করে ১০৫ রানে আউট হন শান্ত। অভিষিক্ত শাহাদাত হোসেনও ব্যর্থ হয়েছেন দ্বিতীয় ইনিংস। ৪ চারে ১৮ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তিনি।

দলীয় ২৭৮ রানের মাথায় ষষ্ঠ ব্যাটার হিসেবে মুশফিককে হারায় বাংলাদেশ। এই অভিজ্ঞ ব্যাটারকে হারিয়ে বড় লিডে নেওয়ার পথ কিছুটা কঠিন হয় স্বাগতিকদের। ক্যারিয়ারের ২৭তম ফিফটি পূরণ করে এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর হয়ে আউট হন মিস্টার ডিপেন্ডবল। ৭ চারে ১১৬ বলে ৬৭ রান করেন মুশফিক। এরপর উইকেট বিলিয়ে দিয়ে আসেন নুরুল হাসান সোহান। দুবার জীবন পেয়েও ১০ রানে গ্লেন ফিলিপসের হাতে ফিরতি ক্যাচ দিয়েছেন উইকেটকিপার ব্যাটার।

তবে কিউইদের চাপের মুখেও মিরাজের বুদ্ধিদীপ্ত ব্যাটিং বাংলাদেশের লিডটাকে নিয়ে যায় তিন শর ওপারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ভারতে ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১০

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৩

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১৪

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১৫

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১৬

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৭

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৮

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

২০
X