ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌম্যর দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা

সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মাঠে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। এরপর কিউইদের সঙ্গে নিয়ে তাদের দেশে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা।

এই সিরিজ সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য সৌম্য সরকার জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডগামী ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে।

এতে প্রশ্ন ওঠে নিকট অতীতে বলার মতো তেমন কোনো পারফরম্যান্স না থাকলেও সৌম্য কেন জাতীয় দলে। এর ব্যাখ্যা দেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে সৌম্যের রেকর্ড ভালো। ২০১৫ বিশ্বকাপে ভালো করেছে। এ ছাড়া ওখানে টেস্টে ওর সেঞ্চুরিও আছে।’

এদিকে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন, সামনে আনেন সদ্য শেষ হওয়া জাতীয় লিগে সৌম্য অলরাউন্ডার পারফরম্যান্স। বলেন, ‘যেহেতু সাকিব নেই, সৌম্যের বোলিং সামর্থ্যও বিবেচনা করা হয়েছে। এবারের জাতীয় লিগে সে ভালো বোলিং করেছে। ৬ ম্যাচে ১৭ উইকেটের পাশাপাশি রানও করেছে ৪৩৬।’

আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এর পর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। আর প্রথম টি-টোয়েন্টি নেপিয়ারে হবে ২৭ ডিসেম্বর। এর পর যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X