স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

উইকেট শিকারের পর বাংলাদেশ দলের উল্লাস। ছবিঃ সংগৃহীত
উইকেট শিকারের পর বাংলাদেশ দলের উল্লাস। ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনেই জয়ের ‍সুবাস পাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ৩৩২ রানের টার্গেটে ৬ ‍উইকেট হারিয়ে ধুকছে ব্ল্যাক ক্যাপসরা। সিলেট টেস্ট বাঁচাতে হলে কিউইদের প্রয়োজন এখনো ২৩২ রান আর টাইগারদের প্রয়োজন ৪ উইকেট।

বাংলাদেশের ৩৩২ রানের জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। চা বিরতির আগে ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় কিউইরা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। আউট সুইং ডেলিভারিতে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। সুইপ শট খেলতে গিয়ে মাত্র ২ রানে আউট হন নিউজিল্যান্ড তারকা। চা বিরতিতে থেকে ফেরার পর আরও ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬ রানের মাথায় ওপেনার ডেভন কনওয়েকে ফেরান তাইজুল। কিছুক্ষণ পর আবারও কিউই শিবিরে আঘাত হানেন বাঁহাতি এই স্পিনার। টম ব্ল্যান্ডেলকে সাজঘরে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তাইজুল। দলীয় ৮১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন গ্লেন ফিলিপস।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১০০ রান। ক্রিজে আছেন ড্যারিল মিচেল ও কাইল জেমিসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X