স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০২:২৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

উইলিয়ামসনের বিরুদ্ধে টাইগারদের আবেদন। ছবি : সংগৃহীত
উইলিয়ামসনের বিরুদ্ধে টাইগারদের আবেদন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। ৩০ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে কিউইরা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকেও হারিয়ে ফেলেছে সফরকারীরা।

সিলেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন শরীফুল ইসলাম। নিজের ওভারের শেষ ডেলিভারিতে আউট সুইংয়ে ওপেনার টম লাথামকে আউট করেন এই টাইগার পেসার। শূন্য রানে সাজঘরের পথ ধরেন কিউই ওপেনার। দলীয় ১৯ রানে ব্ল্যাক ক্যাপস শিবিরে সবচেয়ে বড় আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। দারুণ এক ডেলিভারিতে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি স্পিনার। দুই চারের সাহায্যে ১১ রান করেন সাবেক এই অধিনায়ক। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১০৪ রান।

উইলিয়ামসনের বিদায়ের পর দ্রুতই ফিরে যান হেনরি নিকোলস। তাকে সাজঘরে ফেরত পাঠান মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে কিউই ব্যাটারকে তুলে নেন এই টাইগার অলরাউন্ডার। সুইপ শট খেলতে গিয়ে ভালো মতো টাইমিং করতে পারেননি নিকোলস, যা হওয়ার তাই হয়েছিল। বল ব্যাটের ওপরের কানায় লেগে শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা নাঈম হাসানের কাছে চলে যায়। মাত্র ২ রানে ফিরে যান নিকোলস।

চা বিরতিতে যাওয়ার আগে ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে অপরাজিত আছেন ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X