স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-নিউজিল্যান্ড টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে দেশের মাটিতে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের যাত্রা শুরু করেছে স্বাগতিকরা। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

মিরপুরে শেষ টেস্টের একাদশে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ে নামছে নিউজিল্যান্ড। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় একাদশে ঢুকেছেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। এদিকে, অনুশীলনের সময়ে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন টাইগার অপস্পিনার নাঈম হাসান। মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত আশঙ্কার মেঘ কেটে ডানহাতি স্পিনারের।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ : টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১০

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১১

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১২

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৪

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৫

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৬

দুই দিনের রিমান্ডে আলভী

১৭

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৮

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৯

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

২০
X