স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দু’শও হলো না বাংলাদেশের

ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন টাইগার ব্যাটার। ছবি : সংগৃহীত
ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন টাইগার ব্যাটার। ছবি : সংগৃহীত

সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর সুখস্মৃতি নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে কিউই স্পিনারদের বোলিং ঘূর্ণিতে প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

বুধবার (৬ ডিসেম্বর) মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম সর্বোচ্চ ৩৫ রান করেন। শেরেবাংলায় সাবধানী ব্যাটিংয়ে শুরু করে বাংলাদেশ। ইনিংসের ১১তম ওভারে দলীয় ২৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। মাত্র ৮ রান সংগ্রহ করেন বাঁহাতি ওপেনার। পরের ওভারে মাহমুদুল হাসান জয় ১৪ রানে আউট হন। ২৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। ৪১ ও ৪৭ রানের মাথায় অধিনায়ক নাজমুল শান্ত ও মমিনুলের উইকেট হারায় টাইগাররা। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার প্রথম চারটি উইকেট ভাগ করে নেন।

পঞ্চম উইকেটে ৫৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন দিপু। ব্যক্তিগত ৩৫ রানে জেমিসনের বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। কিছুক্ষণের মধ্যে ১০২ বলে ৩১ রানে ফিলিপসের শিকার হন শাহাদাত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও মেহেদী মিরাজরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। ফলে ব্যাটারদের ব্যর্থতায় ১৭২রানে গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন স্পিনার মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস। এ ছাড়া এজাজ প্যাটেল দুটি এবং টিম সাউদি একটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১০

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১১

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১২

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৩

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৪

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৫

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৬

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৭

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৮

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৯

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

২০
X