বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে জ্যোতিদের ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টি আসার আগে উইকেট বিলিয়ে ফিরে যাচ্ছেন শামীমা। ছবি : সংগৃহীত
বৃষ্টি আসার আগে উইকেট বিলিয়ে ফিরে যাচ্ছেন শামীমা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টি-টোয়েন্টির খেলা নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। তবে মাঠের লড়াই ৮ বল পার হওয়ার পরই আসে বৃষ্টি। প্রবল বর্ষণ আর বজ্রপাতের কারণে এরপর আর কোন বল হয়নি ফলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। ম্যাচ না হওয়ায় নিজেদের ১০৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পরিত্যক্ত ম্যাচ দেখল বাংলাদেশ নারী দল।

বুধবার (৬ ডিসেম্বর) কিম্বার্লির ডায়মন্ড ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল নিগার সুলতানার বাংলাদেশ দল। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছেন কর্তব্যরত আম্পায়াররা।

ডায়মন্ড ওভালে অবশ্য বৃষ্টির শঙ্কা ছিল ম্যাচের আগে থেকেই। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান দলে ফেরা প্রোটিয়া অধিনায়ক লরা ভলভার্ট। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ে উদ্বোধনী জুটি ভালো শুরু করলেও এবার বাংলাদেশের শুরুটা ভালো হয় নি। প্রথম ওভারেই শামীমা সুলতানা আউট হন। তবে দ্বিতীয় ওভারে ২ বল হওয়ার পরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এর পর বৃষ্টি থামলেও বজ্রপাত হতে থাকায় আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

বৃষ্টিতে এই ম্যাচ বাতিল হওয়ায় সিরিজ হারের কোনো সম্ভাবনা থাকল না বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের হারাতে পারলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানোর গৌরব অর্জন করবে নারী দল।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে গত রোববার দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে ১২ ম্যাচে দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় তারা।

কিম্বার্লিতেই শুক্রবার (৮ ডিসেম্বর) হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচের পর প্রোটিয়াদের ডেরায় দুটি ওয়ানডে ম্যাচ খেলবে নিগার সুলতানার দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১০

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১১

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১২

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৩

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৪

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৫

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৬

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৭

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৮

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৯

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

২০
X