স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। ছবি : সংগৃহীত

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে যুক্তরাজ্যের পরিবেশবাদী সংগঠন জাস্ট স্টপ অয়েলের দুই সদস্য মাঠে ঢুকে পড়লে কিছু সময়ের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তবে এমন আলোচিত দিনে ব্যাট করতে আধিপত্য দেখিয়েছে অজি ব্যাটাররা। প্রথম দিনে ৫ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করেছে অজিরা।

ক্রিকেটে মক্কা খ্যাত লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে স্টিভ স্মিথের ৮৫ রানের অপরাজিত আছেন। স্মিথ ছাড়াও ফিফটি তুলে নিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ব্যাটার ট্রাভিস হেড।

লর্ডসে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডের ব্রড, অ্যান্ডারসন এবং রবিনসনদের চেষ্টা ব্যর্থ করে দেয় অজিরা। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা যোগ করে ৭৩ রান। খাজা ১৭ রানে ফিরলেও হাফসেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। দলীয় ৯৬ রানের সময় ৬৬ রানে করে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথে জুটিতে ১০২ রান যোগ করেন। রবিনসনের শিকার হয়ে লাবুশানে ৪৭ রান করে ফেরেন। লাবুশানে ফিরলে বিশাল পার্টনারশিপ গড়েন স্মিথ-হেড। তারা দুজনে মিলে ১১৮ রান যোগ করেন। ইংলিশ স্পিনার জো রুটের আঘাতে ট্রাভিস হেড ৭৭ রানে আউট হন। একই ওভারে ক্যামেরন গ্রিনকেও শূন্য রানে আউট করে চাপ সৃষ্টি করে স্টোকস বাহিনী। কিন্তু স্মিথ আর কোনো বিপদ হতে দেননি অস্ট্রেলিয়াকে। তিনি অপরাজিত আছেন ৮৫ রানে। তার সঙ্গে ১১ রানে অপরাজিত আছেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি।

ইংল্যান্ডের সফল বোলার হিসেবে ফাস্ট বোলার জশ টাং ও অফ স্পিনার জো রুট দুটি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি তুলে নেন ওলি রবিনসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X