স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ পেল পাকিস্তান

পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ডান পায়ের হাঁটুর চোটে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। সে জন্য আগামী ১৪ ডিসেম্বর পার্থে অনুষ্ঠেয় টেস্টে তার পরিবর্তে সুযোগ পেয়েছেন অফ স্পিনার সাজিদ খান।

রোববার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবরারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান বোর্ড আরও নিশ্চিত করে জানিয়েছে, ইনজুরি পড়লেও দলের সঙ্গে পার্থে থাকবেন আবরার এবং নিজের সুস্থ হওয়ার প্রক্রিয়া চলমান রাখবেন। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’ টেস্ট শুরু হবে মেলবোর্নে। তৃতীয় ও শেষ টেস্টটি ৩ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলবে পাকিস্তান। তবে ইনজুরিতে পড়লেও মেলবোর্ন ও সিডনি টেস্টের দলে রয়েছেন আবরার।

ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে মাঠে নেমেছিলেন লেগ স্পিনার আবরার। অজিদের বিপক্ষে ২৭ ওভার বোলিং করে ৮০ রানের খরচায় ১টি উইকেট শিকার করেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। বোলিংয়ের সময় পায়ের ব্যাথায় মাঠ ছাড়েন পাক স্পিন তারকা।

পাকিস্তানের হয়ে অভিষেকের পর ৬ টেস্টে ৩৮ উইকেট শিকার করছেন আবরার আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X