স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর সময় পেরিয়ে গেছে’

পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন আর পাকিস্তানের সরে দাঁড়ানোর সুযোগ নেই বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় ইতোমধ্যেই পার হয়ে গেছে এবং এখন পিসিবির পক্ষে বিশ্বকাপ বয়কট করা বাস্তবসম্মত নয়।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চাইলে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে। এই মন্তব্য আসে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর, যখন নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানায়।

আইসিসি ও বিসিবির মধ্যে প্রায় ২০ দিন ধরে আলোচনা চলে। আইসিসির পক্ষ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের মাধ্যমে জানানো হয়, ভারতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই। তবে বিসিবি তাদের অবস্থান থেকে না সরায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে গ্রুপ সি-তে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই ঘটনার পর পাকিস্তানও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ভাবতে শুরু করে। নাকভি সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন এবং জানানো হয়, পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারির মধ্যে জানানো হতে পারে।

তবে রশিদ লতিফ মনে করেন, এখন সিদ্ধান্ত বদলানোর সুযোগ আর নেই। ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে তিনি বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নেই। প্রতিটি সিদ্ধান্তের একটি সঠিক সময় থাকে। যখন লোহা গরম থাকে, তখনই আঘাত করতে হয়। সেই সময়টা ছিল গত সপ্তাহে আইসিসি বৈঠকের সময়।’

এর আগে লতিফ নিজেও পিসিবিকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তবে এখন তিনি ভিন্ন একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তার মতে, পাকিস্তান চাইলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে, এমনকি ফাইনাল হলেও।

পাকিস্তান ও ভারত গ্রুপ ‘এ’-তে রয়েছে এবং দুই দল মুখোমুখি হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে। গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল, যার সবকটিতেই জয় পায় ভারত। মাঠের বাইরেও তখন হ্যান্ডশেক না করাসহ নানা নাটকীয় ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X