স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইতিহাসের হাতছানি দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সামনে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের থেকে মাত্র একধাপ দূরে জুনিয়র টাইগাররা। প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক দেশ সংযুক্ত আবর আমিরাতের বিপক্ষে মাঠে নামছে যুবারা। এর আগে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে আরব আমিরাতের যুবারা।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে স্বাগতিক দেশের মুখোমুখি বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবার এশিয়া সেরার খেতাব পাবে জুনিয়র টাইগাররা। গ্রুপ পর্বে আরব আমিরাতকে ৬১ রানের বড় ব্যবধানে উড়িয়ে দেয় টাইগাররা। তাছাড়া সেমিতে ভারতকে হারানোয় ফাইনালে ফেভারিট বাংলাদেশ যুবারা।

আমিরাতেরকে সমীহ না করার কোনো কারণ নেই। প্রথমে শ্রীলঙ্কা এরপর শক্তিশালী পাকিস্তানকে টুর্নামেন্টে থেকে বিদায় করেছে তারা। যদিও এসব নিয়ে ভাবছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। সকলে নিজ শক্তির ওপরে আস্থা রেখে জয় ছিনিয়ে নিতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X