স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে জয়ের পর টি-টোয়েন্টি ম্যাচেও ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের তাদের মাটিতে টি-টোয়েন্টিতে হারিয়ে টাইগাররা ইতিহাস সৃষ্টি করেছে। অবশ্য দুর্দান্ত এই জয়ের পর দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের সঙ্গী হয়েছে দুশ্চিন্তা।

নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন লিটন দাস। সাবধানী ইনিংসে অপরাজিত ৪২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। তবে দলকে জেতালেও ইনজুরি সঙ্গী হয়েছে তার।

শেখ মেহেদীর সঙ্গে ম্যাচ জেতানো জুটিতে রান নেওয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন। এক রান নিয়ে আবারও দ্বিতীয় রানের জন্য দৌড় দেন তিনি। ওই সময় তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথা পান উইকেটকিপার এই ব্যাটার।

ম্যাচ শেষে লিটনকে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি। যদিও এখন পর্যন্ত লিটনের ইনজুরি নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। লিটন দাসের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি। এরপর রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তার ইনজুরির অবস্থা কী। তবে ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকতে পারেন তিনি।

নাজমুল হাসান শান্তর দল আগামী ২৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। যদি লিটন না খেলেন তবে তার জায়গায় রনি তালুকদারকে গ্লাভস হাতে দেখা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X