সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি সিরিজ

আপাতত বৃষ্টিতে বন্ধ খেলা

আপাতত বৃষ্টিতে বন্ধ খেলা। ছবি: সংগৃহীত
আপাতত বৃষ্টিতে বন্ধ খেলা। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ঐতিহাসিক জয়ের পর আজ টাইগারদের লক্ষ্য সিরিজ জয়। সে লক্ষ্যে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে প্রথম ম্যাচের মতো দারুণ শুরু এনে দেন শরীফুল। তবে তারপর থেকেই শুরু হয় টিম সেইফার্ট শো। উইকেট কিপার এই ব্যাটারের ঝড়ো শুরুতে বড় স্কোরের স্বপ্ন দেখা কিউইদের আপাতত থামিয়েছেন তানজিম সাকিব। তার বলে ফিরেছেন সেইফার্ট। তবে এর কয়েক ওভার পরেই বৃষ্টিতে আপাতত বন্ধ হয়ে আছে খেলা।

শরীফুলের প্রথম ওভারের আঘাতে অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন ফিন অ্যালেন, কিন্তু সরাসরি ক্যাচ গেছে এক্সট্রা কাভারে রিশাদ হাসানের হাতে। ৯ রানে প্রথম উইকেট হারানো নিউজিল্যান্ডকে এরপর পথ দেখায় সেইফার্ট।

মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরকে তটস্থ রাখছিলেন টিম সেইফার্ট। সহজেই এগিয়ে যাচ্ছিলেন ঝোড়ো ফিফটির দিকে। তবে তার সে আশা পূরণ হতে দেননি তানজিম হাসান সাকিব।

টাইগার পেসারের ওপর চড়াও হতে গিয়ে আকাশে বল তুলে দেন সেইফার্ট। দৌড়ে এসে মিডঅফে ক্যাচটি নেন নাজমুল হোসেন শান্ত। ২৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৪৩ রান আসে সেইফার্টের ব্যাট থেকে।

মাউন্ট মঙ্গানুইতে এর কিছুক্ষণ পরই হানা দেয় বৃষ্টি।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মুস্তাফিজের এ ওভারে দুবার ক্যাচ তুলেও বেঁচে গেছেন মিচেল। প্রথম এক্সট্রা কাভারে ঠিক নাগাল পাননি আফিফ হোসেন। এরপর একইভাবে বলের গতিপথ পড়তে ভুল করেন তানজিম।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিউইদের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১০

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১১

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১২

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৪

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৬

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৭

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৮

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

২০
X