স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি সিরিজ

সিরিজ জয়ের আশায় টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাত্র দুদিন আগেই নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আজ লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যে মাউন্ট মঙ্গানুইতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজ নিশ্চিত করার জন্য আজ বাংলাদেশের চাওয়া জয়। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের। ভিন্ন ভিন্ন সমীকরণ মাথায় নিয়ে মাউন্ট মঙ্গানুইয়ে তাই মুখোমুখি হচ্ছে দুই দল।

বুধবারের ঐতিহাসিক জয়ের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। চোটের কারণে একাদশে নেই লিটন দাস। টসের আগেই বিসিবির ফিজিও কাইরন থমাস জানিয়েছিলেন, 'এমআরআইয়ের পর লিটনের ডান হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেড স্ট্রেইন দেখা গেছে। ফলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না। তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।'

লিটনের জায়গায় দলে এসেছেন শামিম হোসেন। লিটনের অনুপস্থিতিতে ওপেনিংয়ে রনি তালুকদারের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। সঙ্গে কিপিংও করবেন। ফর্মে থাকা সৌম্যের জন্য ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়াটা অবশ্য একই সঙ্গে সুযোগ ও চ্যালেঞ্জের।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১০

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

১১

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

১২

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৫

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৬

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৭

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৮

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৯

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

২০
X