বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ড। আসন্ন সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। ওয়ানডে বিশ্বকাপের পর আবারও সিনিয়র ক্রিকেটারদের ফিরিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ম্যাট হেনরি, কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন এবং ডেভন কনওয়ের মতো সিনিয়ররা টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন দেশটির নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।

বিগত আইপিএলে এসিএল ইনজুরিতে পড়েছিলেন কেইন উইলিয়ামসন। ভারত বিশ্বকাপে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ওয়ানডে অধিনায়ক। এমনকি বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলেছিলেন ৩৩ বছর বয়সী ব্যাটার। কিন্তু দেশের মাটিতে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছিলেন না কিউইদের নিয়মিত অধিনায়ক। তবে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে দলে ফিরেছেন উইলিয়ামসন।

টি-টোয়েন্টিতে ফিরলেও উইলিয়ামসনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচে আবার বিশ্রামে যাবেন কিউই অধিনায়ক। সেক্ষেত্রে স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন মিচেল স্যান্টনার। তাছাড়া বিশ্রামের তালিকায় আছে বিশ্বকাপে আলো ছড়ানো রাচিন রবীন্দ্র। আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরবেন এই অলরাউন্ডার।

ব্ল্যাক ক্যাপস শিবিরে ফিরেছেন আরও তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলা ওপেনার ডেভিন কনওয়ে আর বিশ্বকাপে চোট পাওয়া পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন ফিরবেন এই সিরিজ দিয়ে।

নিউজিল্যান্ড স্কোয়াড :

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১০

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১২

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৩

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৪

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৫

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৬

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৭

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৮

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৯

মেসির পেনাল্টি মিস 

২০
X