স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের দৌড়ে ভারতীয়দের জয়জয়কার

পুরস্কারের দৌড়ে এগিয়ে ভারতীয়রা। ছবি : সংগৃহীত
পুরস্কারের দৌড়ে এগিয়ে ভারতীয়রা। ছবি : সংগৃহীত

বিগত বছরগুলোর চেয়ে ২০২৩ সালে সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেট খেলা হয়েছে। বিশ্বকাপের বছর হওয়ায় কারণে ক্রিকেট খেলুড়ে প্রত্যেকটি দেশের চাওয়া ছিল ওয়ানডে ক্রিকেট। রেকর্ড ওয়ানডের বছরে বিশ্বকাপ না জিতলেও তর্কসাপেক্ষে সেরা দল ছিল ভারত। বেশিরভাগ বিশেষজ্ঞদের বর্ষসেরা দলে একারণে ছিল ভারতীয়দের একচেটিয়া আধিপত্য। এবার আইসিসি স্বয়ং সেটির স্বীকৃতি দিল।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ৩ ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, শুভমান গিল ও মোহাম্মদ শামি। তালিকায় ভারতীয় ছাড়া আছেন শুধু একজন- নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল।

A post shared by ICC (@icc)

যাদের কাছে ভারত গতবছরের বিশ্বকাপ ট্রফি হারিয়েছে সেই অস্ট্রেলিয়ার কেউই মনোনয়ন পাননি সেরা খেলোয়াড়ের তালিকায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মনোনীতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থাকায় ২০২৩ সালের বেশির ভাগজুড়ে হয়েছে ওয়ানডে ক্রিকেট। দল হিসেবে সবচেয়ে বেশি ৩৫টি ম্যাচ খেলেছে ভারত, বছরের সেরা পারফরম্যান্সেও যার ছাপ পড়েছে। ২৯ ম্যাচে ১৫৮৪ রান করে বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শুভমান গিল।

অন্যদিকে, বিরাট কোহলি এবারের বিশ্বকাপে ট্রফি বাদে বাকি সময় কাটিয়েছেন রাজার মতো করে। টুর্নামেন্ট সেরা এই ক্রিকেটার ৭৬৫ রান করেছেন, যা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড। বছরজুড়েই পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। ২৭ ওয়ানডেতে ১৩৭৭ রান করেছেন এই ব্যাটিং সেনসেশন।

অন্যদিকে মোহাম্মদ শামি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ না থেকেও হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। বছর জুড়েও চলেছে শামির দাপট। বছরে ১৯ ওয়ানডে ম্যাচ খেলে ৪৩ উইকেট নিয়েছেন তিনি।

একমাত্র অভারতীয় হিসেবে থাকা নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলও পারফর্ম করেছেন বিশ্বকাপে। বছরজুড়ে তার করা ১২০৪ রানের ৫৫২ রান এসেছে বিশ্বকাপে। কিউই ব্যাটারদের মধ্যে এক বছরে যা তৃতীয় সর্বোচ্চ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X