ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুবাদের যে পরামর্শ দিলেন তামিম

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুক্রবার সকালে মিরপুরে হাজির তামিম ইকবাল। শুরুতে তার ঠিকানা হলো ইনডোরে তাঁর সঙ্গে ক্রিকেট ব্যাটের বহর। সেখানে আবার চলছিল বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের অনুশীলন। পরে জানা গেল, মাহফুজুর-আশিকুরদের জন্যই ব্যাট নিয়ে মিরপুরে এসেছেন তামিম। ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তামিমের এনে দেওয়া ব্যাট দিয়ে খেলবেন বাংলাদেশের যুবারা। সব ব্যাটই এসেছে তার মাধ্যমে। সব ক্রিকেটারকে ব্যাট বুঝিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কথা বলেন তামিম।

পরে ইনডোরের ভেতরে ঢুকে শুরু করেন অনুশীলন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে খেলায় ফিরবেন তামিম, খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এর আগে যুবাদের হাতে বুঝিয়ে দিয়েছেন ব্যাট, তাতে নিজের উচ্ছ্বাসের কথাই জানালেন আশিকুর রহমান শিবলী।

যুবা এই ক্রিকেটার বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা পেয়েছি। ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান স্যারের মাধ্যমে এনেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’

শুধু ব্যাট বুঝিয়ে দিয়েই থামেননি, বেশ কিছুক্ষণ অনুপ্রাণিত করেছেন যুবা ক্রিকেটারদের। আশ্বাস দিয়েছেন যে কোনো সমস্যায় পাশে থাকার। শুনিয়েছেন খারাপ সময় কাটিয়ে ফিরে আসার পথও।

শিবলী সেসব জানিয়ে বলেন, ‘(তামিম) ভাই আমাদের অনেক মোটিভেট করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কী কী পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই কথা বলেছেন। উনার ভালো-খারাপ সময়, কীভাবে উনি কামব্যাক করেছে সেটা বলেছেন।’

বিশ্বকাপকে সামনে রেখে গত ২ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা। আগামীকাল তাঁদের সর্বশেষ অনুশীলন সেশন। ৭ জানুয়ারি মধ্যরাতে তাঁদের বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার কথা।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই অনূর্ধ্ব-১৯ দলের হাতে সময় নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X