স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে খেলতে এলেন ওয়ার্নার (ভিডিও)

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মাত্র সপ্তাহ খানেকের ব্যবধানে আবারও নিজের হোম ভেন্যু সিডনিতে প্রত্যাবর্তন করলেন অস্ট্রেলিয়ান ওপেনার। এবারের আসাটা ছিল অনেকটা ফিল্মি স্টাইলে। বিগ ব্যাশে সিডনি ডার্বি খেলতে সোজা হেলিকপ্টারে মাঠে অবতরণ করেন ওয়ার্নার।

শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে বিগ ব্যাশে মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে ভাইয়ের বিয়ে থেকে স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারসহ সরাসরি এসসিজিতে নামেন ডেভিড ওয়ার্নার।

বিদায়ী টেস্টে যেখানে ‘থ্যাংকস ডেভ’ লেখা ছিল, ঠিক সেখানে ওয়ার্নারের হেলিকপ্টার অবতরণ করে। অবসরের ৬ দিনের ব্যবধানে আবারও নিজের প্রিয় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিরে আসলেন অজি ওপেনার। তবে এবার আর জাতীয় দলের হয়ে ফিরেননি বাঁহাতি ওপেনার। ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলতে সরাসরি ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে স্টেডিয়ামে আসেন ওয়ার্নার। প্রায় ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিডনি থান্ডারের হয়ে মাঠে নামনে অজি তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১০

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১১

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১২

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৪

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৫

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৬

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৭

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৮

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৯

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

২০
X