বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হার

নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃতীত
নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃতীত

পাকিস্তানকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে নিউজিল্যান্ড। প্রথম টি টোয়েন্টিতে রানবন্যার ম্যাচে শাহীন শাহ আফ্রিদি বাহিনীকে ৪৬ রানে হারিয়েছে স্বাগতিকরা। ২৭ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচেরসোর খেলোয়াড় নির্বাচিত হন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।

শুক্রবার (১২ জানুয়ারি) অকল্যান্ডের ইডেন পার্কে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২২৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় নিউজিল্যান্ড। জবাবে ১৮০ রান গুটিয়ে যায় সফরকারীরা। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গোলো কেইন উইলিয়ামসনের দল।

২২৯ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় পাকিস্তান। ২.২ ওভারে ৩৩ রানে সংগ্রহ করে ফেলে সাইম আইয়ুব। মাত্র ৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ রানে কাঁটা পড়েন এই ওপেনার। একমাত্র বাবর আজম ছাড়া বাকি ব্যাটার বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ১৮০ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ রানে হেরে যায় শাহীন আফ্রিদির দল। বাবর আজম সর্বোচ্চ ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে ইনিংসের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে ফেরান পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। দ্বিতীয় উইকেটে ৪৯ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন ওপেনার ফিন অ্যালেন ও কেইন উইলিয়ামসন। মাত্র ১৫ বলে ৩টি করে চার ও ছয়ে ৩৫ রানে সাজঘরে ফেরেন অ্যালেন।

ক্যারিয়ারের ১৮তম ফিফটিতে ৫৭ রানে আউট হন কিউই অধিনায়ক উইলিয়ামসন। আরেক ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডার ড্যারিল মিচেল মাত্র ২৭ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলেন মিচেল। ক্যামিও ইনিংসটি ৪টি করে চার ও ছক্কায় সাজান এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি ৪৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X