বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ভারতীয়দের পাওয়ার আশা বাউচারের

মার্ক বাউচারের আশা ভারতীয়রা অনান্য লিগে খেলবেন। ছবি: সংগৃহীত
মার্ক বাউচারের আশা ভারতীয়রা অনান্য লিগে খেলবেন। ছবি: সংগৃহীত

ক্রিকেটখেলুড়ে দেশগুলোর বেশিরভাগ খেলোয়াড়দেরই এখন ইচ্ছে থাকে বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে খেলার পাশাপাশি অর্থ উপাজর্নের সুযোগ থাকে তবে একটি দেশ কিন্তু এর ব্যতিক্রম। বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের কথা। ভারতীয় প্লেয়ারদের সাধারণত দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি অবসর নেওয়ার পরও তাদের বিদেশি লিগে খেলার অনুমতি দিতে গড়িমসি করে বিসিসিআই। তবে প্রোটিয়া কিংবদন্তি মার্ক বাউচারের আশা কোনো একদিন তাদের দেশের লিগে বিরাট কোহলি ও রোহিত শর্মারা খেলবেন।

শিগগিরই শুরু হচ্ছে টাকার দিক থেকে দ্বিতীয় ধনী লিগ এসএ টি-টোয়েন্টি। এই লিগ শুরুর আঘে অনলাইনে মিডিয়ার সঙ্গে আলাপে দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যদি আমরা কয়েক জন ভারতীয় ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকার লিগে খেলাতে পারি, তাহলে বিষয়টি সত্যিই অকল্পনীয় হবে। অবিশ্বাস্য হবে। সেটা বাস্তবে সম্ভব কিনা জানি না। আমার জানামতে, বিসিসিআইয়ের নিয়ম রয়েছে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলার ব্যাপারে। তবে ভারতীয় ক্রিকেটারদের যদি এই সব লিগে খেলতে দেখা যায় বিষয়টা ক্রিকেটের জন্যই ভালো হবে‌।

কোহলি রোহিতদের পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করলেও বাস্তবে যে সেটি প্রায় অসম্ভব তাও মানেন বাউচার। তিনি বলেন, ‘ভারতীয়রা যদি আমাদের লিগে খেলে, তাহলে এই লিগও অনেক বড় হবে। যদিও এখনও পর্যন্ত এরকম সম্ভাবনা নেই। তবে আশা করছি, ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে। ভবিষ্যতে আমরা রোহিত, বিরাটদের দক্ষিণ আফ্রিকাতে খেলতে দেখব বলেই আশা রাখি।’

এর আগে এসএ২০ লিগের কমিশনার সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথও তাদের লিগে ভারতীয়দের খেলানোর ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটাররা খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার লিগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X