স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় বোলারের অবিশ্বাস্য কৃতিত্ব, ৫৪ বলের ৫৩টিই ডট

ভারতীয় স্পিনার আদিত্য সরোয়াট। ছবি : সংগৃহীত
ভারতীয় স্পিনার আদিত্য সরোয়াট। ছবি : সংগৃহীত

অবিশ্বাস্য এক কীর্তি গড়েছেন ভারতীয় বোলার আদিত্য সারোয়াট। দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা রনজি ট্রফিতে ৫৪ বলের ৫৩টিই ডট দিয়েছেন ভিদারভার এই স্পিন অলরাউন্ডার।

গুজরাটের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে রনজি ট্রফির ম্যাচে মনিপুরকে ইনিংস ও ৯০ রানে হারিয়েছে আদিত্য সারোয়াটের ভিদারভা। মনিপুরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৯ ওভার বল করে ৪টি উইকেট শিকার করেন আদিত্য সারোয়াট। এর মধ্যে প্রথম ৮ ওভারেই মেইডেন দেন বাঁহাতি স্পিনার। ৫৪ বলের মধ্যে যে বলটিতে রান দিয়েছেন, সেটি আবার ছক্কা খেয়েছেন আদিত্য।

প্রথম ইনিংসে ৭৫ রানে গুটিয়ে যায় মনিপুর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয় ভিদারভা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন আদিত্য সরোয়াট। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবার মাত্র ৬৫ রানে থামে মনিপুরের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ১১ ওভার বোলিং করেন আদিত্য। ৬ মেডেনসহ ১০ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১০

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১১

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১২

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৩

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৪

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৬

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৭

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৮

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৯

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

২০
X